ভাঙলেন ধোনির রেকর্ড! সেঞ্চুরি হাতছাড়া করে সৌরভ ও কোহলির অনাকাঙ্ক্ষিত রেকর্ড ছুঁলেন শুভমান গিল

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ যেদিন থেকে ভারতীয় দলের (Indian Cricket Team) অধিনায়ক হয়েছেন, সেদিন থেকে টেস্ট ফরম্যাটে ব্যাট হাতে দুরন্ত ছন্দে রয়েছেন শুভমান গিল (Shubman Gill)। গত ইংল্যান্ড সফরে তিনি ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছিলেন। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) অ্যাওয়ে সিরিজেও সেই দুর্দান্ত ছন্দ বজায় রাখলেন তিনি। মাত্র ২ রানের জন্য হাতছাড়া করলেন দ্বাদশতম টেস্ট শতরান।

তার ১৪৬ বলে ৯৮ রানের ইনিংসটি সাজানো ছিল ৯ টি চার ও ২ টি ছক্কা। জেকব ডাফির বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান সেট অবস্থায় থাকা সত্ত্বেও। শতরান না পেলেও ভারত যে কোনওভাবে এই ম্যাচ হারবে না তা নিশ্চিত করে দিয়ে গেছেন অধিনায়ক। টেস্ট ফরম্যাটে বিদেশের মাটিতে রান করাটা অভ্যাসে পরিণত করে ফেলছেন তিনি।

তার এদিনের ৯৮ রানের ইনিংসটি ছিল কোনও ভারতীয় অধিনায়কের নিউজিল্যান্ডের মাটিতে করা চতুর্থ সর্বোচ্চ স্কোর। তার সামনে শুধু রয়েছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার (১১৬) ও মহম্মদ আজহারউদ্দিন (১৯২ ও ১০৩)। একবিংশ শতকে এটিই কোনও ভারতীয় অধিনায়কের নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ স্কোর। গিল পিছনে ফেলেছেন মহেন্দ্র সিংহ ধোনিকে (৮৬)।

শতরানের এত কাছে এসেও শতরান হাতছাড়া করা ভারতীয় অধিনায়কদের তালিকায় বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে নিজের নাম জুড়ে নিয়েছেন তিনি।

আরও পড়ুন: ফের মিলে গেল গম্ভীর ও শ্রেয়সের সুর! ভারতের সিরিজ জয়ের পর দুজনেই করলেন এই তাৎপর্যপূর্ণ মন্তব্য

ভারতীয় অধিনায়কদের মধ্যে SENA টেস্টে নার্ভাস নাইন্টিতে আউট হওয়ার নজির:-

৯৯- সৌরভ গাঙ্গুলী (নটিংহ্যাম, ২০০২)
৯৭- বিরাট কোহলি (নটিংহ্যাম, ২০১৮)
৯৮- শুভমান গিল (ওয়েলিংটন, আজ)

আরও পড়ুন: কোনও ভারতীয় তারকার নেই, এমন কীর্তি গড়ে গেলেন লোকেশ রাহুল! চালকের আসনে গম্ভীরের ভারত

এছাড়া আজ প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে ৩,০০০ রান সম্পূর্ণ করার কীর্তি গড়েছেন তিনি। অধিনায়ক হওয়ার পর মাত্র ১৯ টি ইনিংসে ৭৩.৪১ গড়ে ৩ টি হাফসেঞ্চুরি ও ৬ টি শতরান সহ মোট ১২৪৮ রান করেছেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতাঅর্জনের দৌড়ে টিকে থাকতে হলে এই সিরিজের দুটি ম্যাচই জিততে হবে তারকা। নিজের দলকে এই কাজটি করে দেখানোর রাস্তায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল।