বাংলাহান্ট ডেস্ক : বাংলার শিল্পে বামফ্রন্টের ভূমিকাকে আবারও কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। শনিবার খড়গপুর আইআইটির ৭৫ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে বাম শাসনকালকে নিশানা করেন মোদী। তাঁর অভিযোগ, সুযোগ থাকা সত্ত্বেও বাংলার শিল্পক্ষেত্রে বড় সম্ভাবনাকে কাজে লাগানো যায়নি। এমনকি সেমিকন্ডাক্টর শিল্পের একটি বড় সংস্থাকে কার্যত তাড়িয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
বাংলার শিল্পের ইতিহাসে বাম শাসনকে নিশানা মোদীর (Narendra Modi)
জানা যাচ্ছে, খড়গপুর আইআইটির অনুষ্ঠানে যোগ দিয়ে সেমিকন্ডাক্টর শিল্পের পুরনো ইতিহাসের প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, যেসময় বিশ্বের বিভিন্ন দেশ নতুন নতুন প্রযুক্তি এবং শিল্পের সম্ভাবনাকে কাজে লাগানোর চেষ্টা করছিল, সে সময়ে ভারতে রাজনৈতিক সিদ্ধান্ত ও নীতিগত সমস্যার কারণে নষ্ট হয়েছে সুযোগ। এমনকি বাংলাতেও শিল্পের অনুকূল পরিবেশ না থাকায় বিনিয়োগকারীরা আগ্রহ পাননি বলে দাবি করেন মোদী।

সেমিকন্ডাক্টর শিল্প ভেস্তে যায়: ফেয়ারচাইল্ড সেমিকন্ডাকটরের মতো আন্তর্জাতিক সংস্থার ভারতে বিনিয়োগের পুরনো সম্ভাবনার প্রসঙ্গও সামনে আনেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ষাটের দশকে এশিয়ায় উৎপাদন তৈরির পরিকল্পনা ছিল এই সংস্থাটির। কিন্তু তা আর বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে মালয়েশিয়া সেমিকন্ডাক্টর শিল্পে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে।
আরও পড়ুন : শীতে জল কেটে পাতলা দই, এই টিপসগুলি মানলেই মাখনের মতো জমবে টক দই
কী অভিযোগ মোদীর: প্রধানমন্ত্রী (Narendra Modi) অভিযোগ করেন, ৫০ বছর আগে ভারতেই সেমিকন্ডাক্টর শিল্প গড়ে ওঠার সোনালি সুযোগ এসেছিল। কিন্তু লাল ঝান্ডা দেখিয়ে তাদের বিদায় করে দেওয়া হয়। তবে শুধু অতীতের সমালোচনা নয়। বাম যুগকে পেছনে ফেলে এসে ভবিষ্যতে ভারতের প্রযুক্তিগত ক্ষমতা বাড়ানোর প্রসঙ্গেও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন : ‘আকভান’-এ কেলেঙ্কারি, ১০০ ছুঁয়েছে ঝিঙে-বেগুন, আরও বাড়বে সবজির দাম?
২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তার মধ্যে প্রযুক্তি ও উৎপাদনের ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর হতে হবে বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। গত কয়েক বছরে সেমিকন্ডাক্টর উৎপাদনে বিনিয়োগ টানতে একাধিক প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্র। গুজরাট ও অসমে চিপ উৎপাদন এবং প্যাকেজিং কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও খবর।












