ঋতব্রত নাকি শোভনদেব? বিরোধী দলনেতার পদ নিয়ে মামলার শুনানি শেষ হাইকোর্টে

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের বিরোধী দলনেতা কে হবেন তা নিয়ে শুনানি হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। তবে বিচারপতি কৃষ্ণ রাও স্থগিত রেখেছেন রায়দান। শোভনদেব চট্টোপাধ্যায় নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলার শুনানি শেষ

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ৮০ টি আসনে জিতেছে তৃণমূল। হিসেব মতো তারাই রাজ্যের প্রধান বিরোধী দল। সেই মতো দলের চেয়ারপার্সন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে নির্বাচন করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়কে। গত ৯ মে স্পিকারকে একথা জানিয়ে একটি চিঠি দেওয়া হয়। কিন্তু তার ভিত্তিতে স্পিকার কোনও পদক্ষেপই করেননি বলে অভিযোগ।

Calcutta high court hearing end on opposition leader case

বিক্ষুব্ধরা বেছে নেন ঋতব্রতকে: পরে ওই চিঠিতে বিধায়কদের সই জাল করার অভিযোগ ওঠে। এরপর ১ জুন ঋতব্রত এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করা হলেও তার দুদিন পরেই তৃণমূলের বিক্ষুব্ধরা ঋতব্রতকেই বিরোধী দলনেতা হিসেবে বেছে নেন। আবারও একটি চিঠি যায় স্পিকারের কাছে। তবে এবার সেই চিঠির ভিত্তিতে পদক্ষেপ নিয়ে ঋতব্রতকেই বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করেন স্পিকার।

আরও পড়ুন : ১৬ ঘন্টা স্তব্ধ যান চলাচল, রবিবার মেরামতির জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

কী বলেন বিচারপতি: পালটা এই প্রক্রিয়ার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন শোভনদেব। এই মামলায় স্পিকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাও। গত শুনানিতে তিনি প্রশ্ন তুলেছিলেন, ৭৮ জনের দাবি উপেক্ষা করে ৫৪ বা ৫৬ জন বিধায়কের বক্তব্যকে কেন গুরুত্ব দেওয়া হল? বিরোধী পক্ষের বক্তব্য শোনার প্রয়োজন ছিল না? তিনি আরও প্রশ্ন তোলেন, রাজনৈতিক দলের সংবিধান ও সিদ্ধান্তকে কি এড়িয়ে যেতে পারেন স্পিকার?

আরও পড়ুন : মিড ডে মিলে চিকেন-রসগোল্লা-আইসক্রিম! ৬ হাজার পড়ুয়ার জন্য বিশেষ ‘তিথি ভোজন’এর উদ্যোগ

রাজ্যের বক্তব্য, ১৫ মে স্পিকার দায়িত্ব গ্রহণ করেন। তার আগে স্পিকার নিযুক্ত না হওয়ায় সমস্ত বিষয় নির্ধারণ করা সম্ভব ছিল না। স্পিকারকে টপকে বিরোধী দলনেতা নির্বাচন করা যায় না। ১৯ থেকে ২৪ মে শহরের বাইরে ছিলেন স্পিকার। ১৯ মে তৃণমূলের তরফে ৬ মে এর স্বাক্ষরিত একটি রেজোলিউশন পাঠানো হয় স্পিকারকে। পরে বিরোধীপক্ষের অভিযোগ পান তিনি এবং এরপর এফআইআর দায়ের হয়। কিন্তু রাজ্যের এই যুক্তিতে সন্তুষ্ট হননি বিচারপতি।