বর্ধমান-আসানসোল শাখায় খানা জংশনে বাড়ছে ট্রেনের স্টপেজ? আর্জি যাত্রীদের

Published on:

Published on:

Indian Railways passengers demand that trains stop at Khana Junction

বাংলা হান্ট ডেস্ক: বর্ধমান আসানসোল গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ জংশন হল খানা জংশন। এখান থেকে ট্রেন বদল করে একদিকে যেমন বোলপুর, রামপুরহাট ও দুর্গাপুর, আসানসোল পর্যন্ত যাওয়া যায়। কিন্তু যাত্রীদের অভিযোগ এই জংশনে ট্রেন দাঁড়ানো সংখ্যা খুবই কম (Indian Railways)। যার ফলে দীর্ঘক্ষণ যাত্রীদের বসে থাকতে হয়। অবশেষে এই বিষয়টি নিয়ে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, ওই রুটে মেমু ট্রেন চালানো হবে।

খানা জংশনে ট্রেন থামানোর দাবি যাত্রীদের (Indian Railways)

বন্দে ভারত, অমৃত ভারত, রাজধানী এক্সপ্রেস সহ বহু দূরপাল্লার ট্রেন যাতায়াত করে। এছাড়া বহু এক্সপ্রেস, আসানসোল-বর্ধমান লোকাল, রামপুরহাট-বর্ধমান লোকালও চলে। কিন্তু খানা জংশন স্টেশনে নেমে অন্য লাইনে ট্রেন পরিবর্তন করতে গিয়ে সমস্যায় পড়েন যাত্রীরা‌ (Indian Railways)।

৬৩৫০৬ আসানসোল বর্ধমান লোকাল খানা জংশনে ট্রেন আসে সকাল ৬টা ৩৫ মিনিটে। অন্যদিকে ৬৩০৬৩ বর্ধমান-সাহেবগঞ্জ মেমু খান জংশন থেকে বেরিয়ে যায় সময় ৬টা ২১ মিনিটে। যাত্রীরা জানান, ওই লোকাল না পেলে ৬৩৫৮১ বর্ধমান-রামপুরহাট লোকালের জন্য দীর্ঘ আড়াই ঘণ্টা অপেক্ষা করতে হয়।

Indian Railways passengers demand that trains stop at Khana Junction

আরও পড়ুন: রাস উৎসবে রেলের স্পেশাল ট্রেন ঘোষণা, দেখে নিন টাইমটেবিল

এছাড়াও খানা জংশনে ওই ট্রেনের সময় সকাল ৯টা ১৬ মিনিটে। রামপুরহাট লাইনের ভেদিয়ার বাসিন্দা সুব্রত দাস বলেন, খানা নামেই জংশন স্টেশন। আসানসোলের দিক থেকে এলে খানায় বদলানোর গাড়ির সংখ্যা হাতে গোনা।

সকাল ৯টা ১৬ মিনিটের গাড়ি বেরিয়ে গেলে প্রায় পাঁচ ঘণ্টা বসে থাকতে হয়। কারণ পরের ট্রেন বেলা ১টা ৫৪ মিনিটে। অবিলম্বে লোকালের সংখ্যা বাড়ানো প্রয়োজন (Indian Railways)।