বাংলাহান্ট ডেস্ক: ফিনালের দিকে এগোচ্ছে বিগ বস বাংলা (Bigg Boss Bangla)। রণিতা দাস বেরিয়ে যাওয়ার পর বর্তমানে বিগ বস দূর্গে রয়েছেন জিতু কামাল, মনামী ঘোষ, সৌরভ দাস, রাজবীর দে-র মতো শক্তিশালী প্রতিযোগীরা। তবে ইন্ডাস্ট্রির চেনা মুখদের ভিড়ে দর্শকদের মাঝে আলাদা জায়গা করে নিয়েছেন রাজবীর। সহজ সরল অথচ কড়া টক্কর দেওয়া প্রতিযোগী রাজবীরের নাম এখন সবার মুখে মুখে। এমনকি এবার রাজবীরের সমর্থনেই মুখ খুললেন সুদীপা চট্টোপাধ্যায়। জিতু পারিবারিক বন্ধু হওয়া সত্ত্বেও রাজবীরকেই প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি।
বিগ বস বাংলায় (Bigg Boss Bangla) কাকে সমর্থন সুদীপার?
সপ্তাহান্তে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদার দরবার এর এপিসোড দেখার পর নিজের অনুভূতি ভাগ করে নিয়েছেন সুদীপা। তবে শনিবারের পর্ব দেখার পর রাজবীরকে মহাভারতের কর্ণের সঙ্গে তুলনা করেছেন তিনি। কী লিখেছেন সুদীপা?

কী লিখেছেন সুদীপা: সুদীপা লিখেছেন, ‘জিতু কামাল আমাদের পারিবারিক বন্ধু, তবু আমার রাজবীরকে দাদার দরবারে কাল, “অধীরত সূতপুত্র, রাধাগর্ভজাত “ কর্ণের মতোই মনে হলো । “আমি রব-হতাশের,নিষ্ফলের দলে “- এরকম একটা মুখ করে,বেচারা বসে ছিলো… যেন, মহাভারতের কর্ণের মতোই- রাতের অন্ধকারের নক্ষত্ররেখায় সে বেশ ঠাহর করতে পেরেছে, এই যুদ্ধের ফলাফল। মনামী, নিরঞ্জন আর দুর্নিবারের- হবেভাবেও সেরকমই আগে ভাগে, পরাজয়ের হতাশা দেখা গ্যাছে… সবাই যেন মেনেই নিয়েছে- আমরা জিতবো না।’
আরও পড়ুন : গন্ধেই হয়ে যাবে অর্ধেক খাওয়া, এভাবে বানান নলেন গুড়ের পায়েস, স্বাদ হবে দ্বিগুণ
কেন সমর্থন রাজবীরকে: তিনি (Bigg Boss Bangla) আরও লিখেছেন, ‘তাহলে জিতছে কে? যেই জিতুক না কেন- তার প্রাইজ মানিতে তো আমাদের ভাগ দিতে আসছে না । তাহলে, আমাদের এত আগ্রহ কিসের? আসলে, আমরা নিজেদের মধ্যে থাকা হেরে যাওয়া “আমি”টাকে, ওই উপেক্ষিত আর অবহেলিত রাজবীর এর মধ্যে দেখতে পাই । আর মনে মনে তাই চাই- রাজবীর জিতুক। রাজবীর- আমাদের মতো মধ্যবিত্ত, সাধারণ অথচ উচ্চাকাঙ্খী বাঙালী দের রিপ্রেজেন্ট করছে এখন। ঠিক যেমন, সৌরভ গাঙ্গুলি- স্টেপ আউট করে ছয় মারলে, আপামর বাঙালী জয়ের আনন্দে লাগিয়ে উঠতো- কতকটা সেরকম….’
আরও পড়ুন : শীতে ইমার্সন রড নাকি গিজার, কোনটা ব্যবহারে বাঁচবে বিদ্যুৎ?
রাজবীরকে পছন্দ করার কারণও জানিয়েছেন সুদীপা। তিনি লিখেছেন, ‘যে বাঙালী ছেলেটা- বসের গালাগাল খেয়ে কোনদিন উত্তর দিতে পারেনি,যে লোকটা চাকরির পরীক্ষায় বসে বসে শেষে চায়ের দোকানে কাটিয়ে দিলো-দুপুরগুলো,সেযে মেয়েটা শাশুড়ীর মুখের ওপর বলতে পারেনি,যে তার রান্না করতে ভালো লাগে না- সেরকম হাজার হাজার মানুষ চাইছে রাজবীর জিতুক। উত্তরবঙ্গের সাদামাটা ঘর থেকে উঠে আসা- একটা বাচ্চা ছেলে – যাকে কদিন আগেও কেউ চিনতাম না,সে ট্রফি টা নিয়ে বলুক- “আমি পেরেছি “….’।












