বিমানের বিলাসিতা ট্রেনের খরচে, দূরপাল্লার সফরে অত্যাধুনিক প্রযুক্তিই ‘নিউ নর্মাল’ করছে বন্দে ভারত

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: চালু হওয়ার পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে উঠেছে বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper)। অত্যাধুনিক প্রযুক্তি, বিলাসবহুল ব্যবস্থাপনার জন্য পরিচিতি পাচ্ছে বন্দে ভারত। বিশেষত এসি ফার্স্ট ক্লাসের ক্যাপসুল কম্পার্টমেন্ট এর সঙ্গে তুলনা হচ্ছে বিমানের স্বাচ্ছন্দ্যের। তবে ভারতীয় রেলের দাবি অনুযায়ী, বন্দে ভারত স্লিপারের সৌজন্যে দূরপাল্লার ট্রেনে এটাই হতে চলেছে নিউ নর্মাল’।

বন্দে ভারত ট্রেন (Vande Bharat Sleeper) টেক্কা দিচ্ছে বিমানকে

গত অক্টোবরে চালু হয়েছে বারাণসী-দিল্লি বন্দে ভারত স্লিপার। সম্প্রতি এই ট্রেনের ফার্সি ক্লাস কামরার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অধিকাংশ যাত্রীদের মতে, ইন্টিরিয়রের দিক দিয়ে বন্দে ভারত স্লিপার রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বিমানকে।

Vande Bharat Sleeper is challenging flight service

কী থাকছে অন্দরসজ্জায়: আরামদায়ক পরিষেবা, আধুনিক সুযোগ সুবিধা পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবারের পাশাপাশি কম সময়ে দীর্ঘ দূরত্ব পার করছে বন্দে ভারত। সব মিলিয়ে এই ট্রেন দূরপাল্লার সফরের চেনা পরিচিত ছবিটাই পালটে দিতে চলেছে। বিশেষত যারা দীর্ঘ দূরত্বের সফরে বিমানযাত্রার আরাম চান কিন্তু রেলযাত্রার সুবিধা ও কম খরচও চান, তাদের কাছে বন্দে ভারত স্লিপার গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : পাতলা ঝোল নয়, সাওজি স্টাইলে রাঁধুন ঝাল চিকেন, রইল রেসিপি

কী ব্যবস্থা থাকছে: নতুন বন্দে ভারতের (Vande Bharat Sleeper) এসি ফার্স্ট ক্লাস কামরায় যাত্রীদের আলাদা কেবিন, আরামদায়ক শয্যা, পর্দার মতো সুবিধাগুলি প্রশংসিত হচ্ছে। এছাড়াও ভিডিওতে দেখা গিয়েছে, বিমানের মতো বিশেষ ট্রলি নিয়ে কামরায় কামরায় পানীয় জল পৌঁছে দিচ্ছেন রেলকর্মীরা। যাত্রীদের খাবার পরিবেশনের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে।

আরও পড়ুন : বিগ বসের ঘরে কাকে সবথেকে বেশি মিস করবেন? মুখ খুললেন রণিতা

পুরো ট্রেনের করিডর, ব্যক্তিগত কেবিন থেকে শৌচাগার সর্বত্রই রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা। সীমিত জায়গার মধ্যেই যাত্রীদের স্বাচ্ছন্দ্য বজায় রেখে শয্যার বিন্যাস ও মালপত্র রাখার ব্যবস্থা করা হয়েছে। বিমানের তুলনায় ট্রেনের ভাড়া যদি প্রতিযোগিতামূলক রাখা যায়, তাহলে অনেক যাত্রীর কাছেই বন্দে ভারত স্লিপার জনপ্রিয় হয়ে উঠবে।