বাংলা হান্ট ডেস্ক: ডিম থাকলে পরে ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত কোন চিন্তা থাকে না। তবে কেনার সময় বা রান্না করার আগে পর্যন্ত সেই ডিমটি টাটকানোর পুরনো তা নিয়ে চিন্তার শেষ থাকে না। আজকে প্রতিবেদনে রইল কিভাবে আপনি বুঝবেন আপনার কিনে আনার ডিমটি টাটকা নাকি পুরনো। তার চেনার এই তিনটি উপায় আজকের প্রতিবেদনে আলোচনা করা হল (Kitchen Hacks)।
ডিমের সতেজতা চিনবেন কীভাবে? রইল ৩ সহজ টোটকা (Kitchen Hacks)
সময়ের সঙ্গে ডিমে ভেতর বাতাস জমে তখন এই পরীক্ষাটি আপনি করতে পারবেন। এর জন্য একটা বাটির তলায় আড়াআড়িভাবে ডিমগুলোকে শুয়ে রাখুন। তারপর ডিমের তলা থেকে সোজা দাঁড়িয়ে গেল বুঝবেন সেটি পুরনো। অর্থাৎ সেই ডিমটি তখন অবধি খাওয়া যেতে পারে।
আর যদি দেখেন ডিম ভেসে উঠেছে তাহলে বুঝবেন সেটি অনেক পুরনো। অর্থাৎ সেটি নষ্টের পথে। পাশাপাশি ভেসে ওঠা ডিম ব্যবহার করার আগে ফাটিয়ে নিয়ে ভালোভাবে গন্ধ শুকে নেবেন।

আরও পড়ুন: এক মাস ধরে মিলবে না একাধিক ট্রেন, দক্ষিণ-পূর্ব রেলের বড় ঘোষণা
ডিম কানের কাছেও অনেক সময় ঝাকিয়ে নিলে যদি খুব একটা আওয়াজ না হয় তাহলে বুঝবেন ডিমটি পুরনো। কারণ টাটকা ডিমের খোসা সাধারণত পরিষ্কার শক্ত এবং সামান্য খসখসে হয়। পাশাপাশি পুরনো দিনের খোসা ডাক যুক্ত ও পিচ্ছল হয়।
সবচেয়ে নিশ্চিত যাচাই হলো ডিম আলাদা বাটিতে ফাটিয়ে দেখা। অস্বাভাবিক গন্ধ বা গঠনে কোনও বদল দেখলে ডিম ব্যবহার করবেন না। ফাটা বা পচা গন্ধযুক্ত ডিম রান্নায় না ব্যবহার করাই ভালো। ডিম ফ্রিজে রাখুন এবং ভালো ভাবে সেদ্ধ বা রান্না করে খান (Kitchen Hacks)।












