‘আগের দলনেত্রীর থেকেই দলত্যাগ কীভাবে করে শিখেছি’! নথি জমা করে বিস্ফোরক কাকলি

Published on:

Published on:

NCPI MP Kakoli Ghosh Dastidar targets Mamata Banerjee

বাংলা হান্ট ডেস্কঃ দলত্যাগ প্রশ্নের জবাব দিতে পরপর পাঁচবার সময় চেয়েছিলেন এনসিপিআই (NCPI) সাংসদরা। মঙ্গলবার নথি জমা দেওয়ার শেষ দিন ছিল। এর মধ্যে সকলে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। এরপর নাম না করে প্রাক্তন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। তাঁর দাবি, আগের দলের নেত্রীর থেকেই দলত্যাগ কীভাবে করতে হয় তা শিখেছেন।

নাম না করে মমতাকে খোঁচা কাকলির | (Kakoli Ghosh Dastidar)

নথি জমা দেওয়ার পর কাকলি বলেন, “কে বলেছে আমাদের নথি নেই? প্রথমে স্পিকারের কাছে সময় চাওয়া হয়েছিল। এবার সঠিক সময়ে নথি জমা করেছি।“

Kakoli Ghosh Dastidar

এরপর সরাসরি প্রাক্তন দলনেত্রীকে খোঁচা দিয়ে বারাসাতের সাংসদ বলেন, “কীভাবে দলত্যাগ করতে হয় তা আগের দলের নেত্রীর থেকেই শিখেছি। তৃণমূলের জন্য আমরা অনেক কিছু ত্যাগ করেছি। তবে অসম্মান ছাড়া কিছু পাইনি।“ পাল্টা কাকলিদের ‘সুবিধাবাদী’ বলে আক্রমণ করেছেন মমতা তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ সরকারি কর্মীদের পেনশন বৃদ্ধি নিয়ে বড় আপডেট! একধাক্কায় পাঁচ গুণ বাড়ানোর প্রস্তাব

বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে যোগ দেন তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, রচনা বন্দ্যোপাধ্যায়রা এনসিপিআইয়ে যোগ দিয়ে এনডিএ সরকারকে সমর্থন করার কথা জানান।

এরপর সংসদে সুদীপ, কাকলিদের আসন অদলবদল হলেও এনসিপিআই সাংসদ হিসেবে তাঁরা এখনও স্বীকৃতি পাননি। অন্যদিকে এই ২০ জন সাংসদের সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মমতা তৃণমূলের অভিযোগ, তৃণমূলের প্রতীকে ভোটে জিতে ওই সাংসদরা এনসিপিআইয়ে যোগদান করেছেন। সংবিধানের দশম তফশিল অনুসারে তাঁদের সাংসদ পদ খারিজ হওয়া উচিত। পাল্টা দলত্যাগীদের দাবি, এটি বৈধ রাজনৈতিক সংযুক্তি। এখানে দলত্যাগ বিরোধী আইন প্রযোজ্য হয় না।

স্পিকারের তরফে এর আগে একাধিকবার এনসিপিআই সাংসদদের কাছে জানতে চাওয়া হয়েছিল, কেন তাঁদের সাংসদ পদ বাতিল হবে না? জবাব দিতে পরপর পাঁচবার সময় চেয়ে নিয়েছিলেন সুদীপ-কাকলিরা। শেষবার স্পিকার জানিয়ে দেন, আর সময় দেওয়া সম্ভব নয়। সেই অনুযায়ী মঙ্গলবারই নথি জমা করার শেষ দিন ছিল। সূত্রের খবর, এর মধ্যে ২০ জন সাংসদই নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।