বাংলাহান্ট ডেস্ক: ২০০৮ সালের ২৬ নভেম্বরের মুম্বই (Mumbai) হামলার (26/11 Terror Attack) ক্ষত এখনও ভোলেনি দেশ। ভয়াবহ সেই জঙ্গি হামলার ১৭ বছর পূর্তিতে ভারতের বদলে যাওয়া সন্ত্রাসবিরোধী নীতি নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত (Ashutosh Dixit)। তাঁর কথায়, ২০০৮ সালে হামলার পর ভারত পাল্টা জবাব দিতে পারেনি ঠিকই, কিন্তু পরবর্তী সময়ে পরিস্থিতি অনেকটাই বদলেছে। বর্তমানে ভারতের যে নীতি, তা শত্রুপক্ষের মনে ভয়ের সঞ্চার করেছে বলেও দাবি তাঁর।
২৬/১১-র হামলার (26/11 Terror Attack) প্রসঙ্গে কী জানালেন এয়ার চিফ মার্শাল?
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে আশুতোষ দীক্ষিত বলেন, ২০০৮ সালে মুম্বইয়ে হামলার (26/11 Terror Attack) সময় ভারত প্রত্যাঘাত করতে পারেনি। কিন্তু তারপর থেকে যখনই দেশের উপর এ ধরনের কোনও আঘাত এসেছে, ভারত তার উপযুক্ত জবাব দিয়েছে। এই প্রসঙ্গে তিনি বিশেষভাবে উল্লেখ করেন ‘অপারেশন সিঁদুর’-এর কথা। তাঁর মতে, এই অভিযান ভারতের সন্ত্রাসবিরোধী অবস্থানের এক গুরুত্বপূর্ণ উদাহরণ। এখন এই নীতিই দেশের কাছে ‘নতুন স্বাভাবিক’ হয়ে উঠেছে।
আরও পড়ুন: ভূস্বর্গে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর! ৩৭ বছরে এই প্রথম কাশ্মীরে ‘নিশ্চিহ্ন’ স্থানীয় জঙ্গি
বায়ুসেনা প্রধান আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য অনুযায়ী, সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। একইভাবে জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না। আগামী দিনে সন্ত্রাসবাদী এবং তাদের মদতদাতাদের আলাদা করে দেখার কোনও সুযোগ থাকবে না। অর্থাৎ, জঙ্গি হামলার নেপথ্যে যারা রয়েছে এবং যারা তাদের সাহায্য করছে, উভয়ের বিরুদ্ধেই কঠোর অবস্থান নেওয়া হবে।
#WATCH | Mumbai, Maharashtra: On the 26/11 Mumbai terror attacks, Air Chief Marshal Ashutosh Dixit says, “It happened in 2008, and we could not give a response. But after that, whatever events like this have happened, we have been able to give a befitting response. The best response you have seen was in Operation Sindoor, which is still ongoing. After this, we have created this new normal, as our Prime Minister has stated that terror and talks will not go together, water and blood will not flow together, and the differentiation between a terrorist and his supporter will no longer be there. It’s a very great thing, and we are all prepared to do this. So, hopefully, the amount of deterrence which we have now created, such events should not happen at all…”
— ANI (@ANI) November 26, 2026
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তান থেকে সমুদ্রপথে ভারতে ঢুকেছিল লস্কর-ই-তৈবার ১০ জঙ্গি। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস, তাজ হোটেল, ওবেরয় ট্রাইডেন্ট, নরিমান হাউস, লিওপোল্ড ক্যাফে-সহ একাধিক জায়গায় নির্বিচারে হামলা চালায় তারা। প্রায় ৬০ ঘণ্টা ধরে চলা সেই অভিযানে প্রাণ হারান ১৬৬ জন। আহত হন ৩০০-রও বেশি মানুষ। নিরাপত্তা বাহিনীর অভিযানে ন’জন জঙ্গির মৃত্যু হয়। জীবিত ধরা পড়ে আজমল কাসাব, যার পরে ২০১২ সালে ফাঁসি হয়।

আরও পড়ুন: শিশুদের সঙ্গে অশালীন কথা, দেওয়া হচ্ছে বিপজ্জনক পরামর্শ! নিউ ইয়র্কে ৫ বছরের জন্য নিষিদ্ধ AI Toys
সেই হামলার সময় জঙ্গিদের মোকাবিলায় মুম্বই পুলিশ, নৌবাহিনীর মার্কোস এবং এনএসজি কমান্ডোরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। কাসাবকে জীবিত ধরতে গিয়ে প্রাণ দিয়েছিলেন পুলিশকর্মী তুকারাম ওম্বলে। হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের দাবি উঠলেও তৎকালীন ইউপিএ সরকার সেই পথে হাঁটেনি। পরবর্তী সময়ে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ না করার ক্ষেত্রে মনমোহন সিং সরকারের উপর আন্তর্জাতিক, বিশেষত আমেরিকার চাপ ছিল। আজ ১৭ বছর পর সেই ঘটনার স্মৃতিতে দাঁড়িয়ে ভারতের কঠোর অবস্থানের কথাই ফের তুলে ধরলেন বায়ুসেনা প্রধান (26/11 Terror Attack)।












