বাংলা হান্ট ডেস্ক: উন্নয়নমূলক কাজের জন্য চলতে মাসে নভেম্বরের শেষ সপ্তাহে এ চরমগন্তের মুখে পড়তে চলেছে দক্ষিণ পূর্ব রেলের যাত্রীরা (Indian Railways)। আদ্রা ডিভিশনের ট্র্যাক রক্ষণাবে কোন উন্নয়নমূলক কাজের জন্য ২৩ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত একাধিক প্যাসেঞ্জার, মেমু ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্তকরণ করা হয়েছে।
নভেম্বরের শেষে বাতিল একাধিক ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা (Indian Railways)
২৩ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত আসানসোল-আদ্রা-আসানসোল মেমু এবং আদ্রা-ভাগা-আদ্রা মেমু পুরোপুরি বাতিল থাকবে। এ ছাড়া ২৪, ২৭ এবং ২৯ নভেম্বর আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু ও আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু চলবে না। আদ্রা-বরাভূম-আদ্রা মেমু বাতিল থাকছে ২৩, ২৫, ২৬ এবং ২৮ নভেম্বর।
চক্রধরপুর ও রাঁচি ডিভিশনের সংযোগকারী একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনও এই সময়কালে বাতিল থাকছে। একই সঙ্গে ২৪ থেকে ২৯ নভেম্বর চাকুলিয়া-টাটানগর-বরবিল মেমু এবং ২৫ থেকে ৩০ নভেম্বর বরবিল-টাটানগর-চাকুলিয়া মেমু, টাটানগর-গুয়া-টাটানগর মেমু ও রাউরকেলা-টাটানগর-রাউরকেলা মেমু বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: রান্নার গ্যাসের দামে চমক! আজ কলকাতায় কত দামে মিলছে সিলিন্ডার?
এছাড়াও ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আপ ও ডাউন টাটানগর-হাতিয়া এক্সপ্রেস এবং টাটানগর-বারকাকানা-টাটানগর মেমু বাতিল থাকছে। এ ছাড়া হাতিয়া-ঝাড়সুগুদা এক্সপ্রেস ২৪ ও ২৫ নভেম্বর এবং ঝাড়সুগুদা-হাতিয়া এক্সপ্রেস ২৫ ও ২৬ নভেম্বর চালানো হবে না (Indian Railways)।












