বয়স লুকিয়েই চমক দেখাতে পারছেন সূর্যবংশী! বিস্ফোরক অভিযোগ উঠলো পাকিস্তান থেকে

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলে (Indian Cricket Team) তিনি নিয়মিত সুযোগ পান না। তাও ক্রিকেটবিশ্বে নীল জার্সি গায়ে আলোড়ন ফেলে চলেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। সম্প্রতি রাইজিং স্টার্স এশিয়া কাপে (2026 Rising Stars Asia Cup) সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ৫২ বলে দ্বিশতরান করে সারা ক্রিকেট বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছেন এই তরুণ তারকা। তারপরেই প্রতিবেশী দেশ তথা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান (Pakistan) থেকে বৈভব সূর্যবংশীর নামে উঠেছে বয়স ভাঁড়ানোর অভিযোগ।

১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী ওই ম্যাচে মাত্র ৫৩ বল ব্যাটিং করে ২৮ টি ছক্কা মেরেছিলেন। কিন্তু পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার তানভীর আহমেদের মতে কোনও ১৫ বছর বয়সী বাচ্চা ছেলের পক্ষে এমন অতিমানবিক পারফরম্যান্স করা সম্ভব নয়। গোটা বিশ্বের সকল ক্রীড়া বিশেষজ্ঞ বৈভবের প্রতিভা দেখে হতবাক হয়ে গেলেও তিনি সরাসরি সন্দেহ প্রকাশ করেছেন তার বয়স নিয়ে।

১৫ বছর বয়স্ক ভারতীয় বিস্ময় বালককে নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রাক্তন পাক পেসার বলেছেন, “বৈভব সূর্যবংশীর প্রকৃত বয়স উন্মোচনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের একটি তদন্ত করা প্রয়োজন। আমার তো তাকে আমাদের পাকিস্তানি অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের তুলনায় অনেক বেশি বয়স্ক মনে হচ্ছে। তার বয়স সম্ভবত ১৯ বা তার বেশি হবে।”

আরও পড়ুন: ব্যাট হাতে নিয়মিত রান পাচ্ছেন, তাও ভারতীয় দলে আর সূর্যকুমারকে ফেরার সুযোগ দেবে না BCCI!

তার এই মন্তব্য শোনার পর সোশ্যাল মিডিয়ায় হাসির ঝড় উঠেছে। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা পাকিস্তান কে ব্যঙ্গ করে মন্তব্য করছেন যে দেশ এখন আর এই জাতীয় প্রতিভার জন্ম দিতে পারেনা সেই দেশের প্রাক্তন ক্রিকেটের পক্ষে এমন মন্তব্য করা অত্যন্ত স্বাভাবিক।

আরও পড়ুন: এবার তো ৩০০ করবে! তরুণ তারকা বৈভব সূর্যবংশীর ভূয়সী প্রশংসা ইউনিভার্স বস ক্রিস গেইলের

বৈভব সূর্যবংশীর ইনিংসটি কতটা অবিশ্বাস্য তা ইনিংসটিকে ভাগে ভাগে ব্যাখ্যা করতে গেলেই বোঝা সম্ভব। তাকে তান্ডব বললেও কম বলা হবে। এদিন নিজের প্রথম হাফসেঞ্চুরি সম্পূর্ণ করতে ১৬ বল খরচ করেছিলেন এই তরুণ তারকা। নিজের ইনিংসে এই নির্দিষ্ট সময়টা সবচেয়ে ধীরগতিতে ব্যাটিং করছিলেন তিনি। কিন্তু তারপর বাকি ৩৬ বল তিনি ব্যাটিং করেন ৪০০-এর বেশি স্ট্রাইক রেট সহ।