বাংলা হান্ট ডেস্ক: নর্দান রেলওয়ের একটি জায়গা মেরামতির কাজের জন্য হবে ট্রাফিক ব্লক। এর ফলে বেশ কিছু ট্রেনের রুট বদল করা হয়েছে। যার মধ্যে রয়েছে হাওড়া শিয়ালদা থেকে ছাড়া রাজধানী ও দুরন্ত এক্সপ্রেস। আগামী মাসের দু দিন বেশ কিছু দিল্লিগামী ট্রেন ঘুরপথে চলাচল করবে (Indian Railways)।
ফের রেলের ট্র্যাফিক ব্লক বদলাচ্ছে রাজধানী-দুরন্তর রুট (Indian Railways)
নর্দান রেলওয়ে তিলক ব্রিজ ও সাহিবাবাদ স্টেশনের মধ্যে ২৩ নম্বর ব্রিজে রি গার্ডেনিং এর কাজের জন্য ডিসেম্বর মাসে কুড়ি ঘন্টা ৫১ মিনিটের জন্য ট্রাফিক ব্লক থাকবে। এর ফলে বেশকিছু ট্রেনের রুট বদল করা হয়েছে (Indian Railways)। পাশাপাশি এই রোডবদলের ফলে শিয়ালদহ হাওড়া থেকে ছাড়া একাধিক ট্রেনের রুটের ওপর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
২৬ ডিসেম্বর সকাল ৭ঃ৩৫ মিনিট থেকে ২৭ ডিসেম্বর ভোট ৪:৩৫ মিনিট পর্যন্ত মোট ২০ ঘন্টা ৫১ মিনিটের জন্য এই ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে। এর ফলে বে একাধিক ট্রেনের যাত্রা পথ অন্য রুটের করা হয়েছে।

আরও পড়ুন: বাজারের নয়, বাড়িতেই বানান দোকানের স্বাদের কড়াইশুটির কচুরি
জেনে নিন হাওড়া ও শিয়ালদার কোন কোন ট্রেনের রুট বদল করা হয়েছে:
১২২৭৪ নিউ দিল্লি – হাওড়া দুরন্ত এক্সপ্রেস (২৬ ডিসেম্বর)
১২৩০১ নিউ দিল্লি – হাওড়া রাজধানী এক্সপ্রেস (২৬ ডিসেম্বর)
১২৩০৪ নিউ দিল্লি – হাওড়া পূর্বা এক্সপ্রেস (২৬ ডিসেম্বর)
১২৩১৪ নিউ দিল্লি – শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস (২৬ ডিসেম্বর) নিউ দিল্লি থেকে গাজিয়াবাদ জংশন, খুরজা জংশন, ইটাওয়া জংশন হয়ে চলার বদলে নিউ দিল্লি, পালওয়াল, আগ্রা ক্যান্টনমেন্ট, ভান্দাই জংশন হয়ে চলবে।
১২৩০১ হাওড়া – নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস (২৫ ডিসেম্বর)
১২৩১৩ শিয়ালদহ – নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস (২৫ ডিসেম্বর) গাজিয়াবাদ জংশন, সাহিবাবাদ জংশন, আনন্দ বিহার, তিলক ব্রিজ, নিউ দিল্লি হয়ে চলার বদলে তুঘলকাবাদ জংশন, আগ্রা ক্যান্টনমেন্ট, পালওয়াল হয়ে দিল্লি যাবে (Indian Railways)।












