বাংলা হান্ট ডেস্ক: ফের একগুচ্ছ ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেল। সেই সঙ্গে একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তকরণ করা হয়েছে। শুক্র ও শনিবার পরিকাঠামগত উন্নয়নমূলক কাজের ফলে খড়গপুর শাখায় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে (Indian Railways)। যার ফলে দুর্ভোগে পড়বেন অনেক যাত্রীরা।
ফের রেলের ট্র্যাফিক ব্লক, শুক্র-শনিবার বাতিল একগুচ্ছ ট্রেন (Indian Railways)
এই কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করার পাশাপাশি বাড়ি থেকে বেরোনোর আগে ট্রেনের সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railways)। একই সঙ্গে দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে, মূলত রেললাইনো পরিকাঠামো গত আধুনিকরণ কাজেই বেশ কিছু ট্রেনে যাত্রাপথ বাত বাতিল ও সংক্ষিপ্ত করা হয়েছে।
যার কারনেই শুক্রবার ও শনিবার বেশ কয়েকটি এক্সপ্রেস ও মেমু ট্রেন বাতিল থাকবে। একই সঙ্গে দুটি দূরপাল্লার ট্রেনের যাত্রা পথে সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ট্র্যাফিক ব্লকের জেরে রুট বদল রাজধানী-দুরন্তর, জেনে নিন বিস্তারিত
এক নজরে দেখুন সেই ট্রেনের বাতিলের তালিকা (Indian Railways)
শুক্রবার (২৭ নভেম্বর) বাতিল থাকবে ১৮০৩৭ খড়্গপুর-জাজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস। সেই সঙ্গে শনিবার (২৮ নভেম্বর) বাতিল থাকবে মোট পাঁচটি ট্রেন। শনিবার বাতিল করা হয়েছে ৬৮০২১ খড়্গপুর-বালেশ্বর মেমু, ১৮০১৫ শালিমার-ভাঞ্জপুর এক্সপ্রেস এবং ১৮০১৬ ভাঞ্জপুর-শালিমার এক্সপ্রেস। এর সঙ্গে শনিবার বাতিল করা হয়েছে ৬৮০২২ বালেশ্বর- খড়্গপুর মেমু। সেই সঙ্গে শনিবার চলবে না ১৮০৩৮ জাজপুর কেওনঝড় রোড খড়্গপুর এক্সপ্রেসও।
যে ট্রেন গুলি যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে তা হল:
শুক্রবার ১৮০৪৩ হাওড়া-ভদ্রক এক্সপ্রেস যাত্রা শেষ করবে খড়্গপুর স্টেশনে। শনিবার ১৮০৪৪ ভদ্রক-হাওড়া এক্সপ্রেস ভদ্রক স্টেশনের পরিবর্তে খড়্গপুর স্টেশন থেকে যাত্রা শুরু করবে বলেও জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল (Indian Railways)।












