দিনমজুরের ছেলে থেকে KBC-র কোটিপতি! সিনেমাকেও হার মানাবেও ভূষণের সংগ্রামের কাহিনি

Published on:

Published on:

Success Story of Bhushan Thakare will amaze you

বাংলা হান্ট ডেস্ক: পকেটে সম্বল বলতে মাত্র ২৪ টাকা। চোখে একটাই স্বপ্ন, একদিন একজন সফল (Success Story) আইএএস অফিসার হবেন। সেই স্বপ্ন পূরণের জেদ নিয়েই প্রায় দেড় বছর আগে বাড়ি ছেড়েছিলেন মহারাষ্ট্রের (Maharashtra) জলগাঁও জেলার ছোট্ট গ্রাম বালওয়াড়ির যুবক ভূষণ ঠাকরে (Bhushan Thakare)। কিন্তু ভাগ্যের চাকা ঘুরল অন্য পথে। ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে আপাতত কোটিপতি হয়ে গেলেন ২৮ বছরের এই যুবক। জনপ্রিয় টেলিভিশন শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম সিজনে এক কোটি টাকা জিতে এখন আলোচনার কেন্দ্রে ভূষণ।

ভূষণ ঠাকরের অসাধারণ সাফল্যের কাহিনি (Success Story):

ভূষণের সাফল্যের (Success Story) পিছনে রয়েছে দীর্ঘ লড়াইয়ের গল্প। তাঁর বাবা পেশায় দিনমজুর। প্রতিদিনের পরিশ্রমের উপার্জনেই কোনওরকমে চলে সংসার। অন্যদিকে, দীর্ঘদিন ধরে অসুস্থ তাঁর মা। চিকিৎসা ও একাধিক অস্ত্রোপচারের খরচ সামলাতে গিয়ে পরিবারকে বারবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। আর্থিক অনটন থাকলেও ছেলের পড়াশোনার স্বপ্নে কখনও বাধা হয়ে দাঁড়াননি তাঁর বাবা। বরং নিজে দিনমজুরের কাজ করেও ছেলেকে উচ্চশিক্ষিত করার স্বপ্ন দেখেছেন।

আরও পড়ুন: ‘নারীশক্তিকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ হবেই’, ডিলিমিটেশন বিল পাশ হওয়ার পথ প্রশস্ত হতেই বার্তা প্রধানমন্ত্রীর

পরিবারের এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজের লক্ষ্য থেকে সরে আসেননি ভূষণ। প্রায় দেড় বছর আগে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির জন্য বাড়ি ছেড়েছিলেন তিনি। ঠিক করেছিলেন, জীবনে উল্লেখযোগ্য কিছু অর্জন না করে আর বাড়ি ফিরবেন না। পকেটে মাত্র ২৪ টাকা নিয়ে শুরু হয়েছিল তাঁর নতুন পথচলা। আইএএস অফিসার হওয়ার স্বপ্ন এখনও তাঁর কাছে সবচেয়ে বড় লক্ষ্য।

তবে কেবিসির মঞ্চে এসে নিজের অসাধারণ সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন ভূষণ। একের পর এক কঠিন প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পৌঁছে গিয়েছেন এক কোটি টাকার ঘরে। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত হয়ে পড়েন অনুষ্ঠানের সঞ্চালক অমিতাভ বচ্চনও। এক কোটি টাকা জেতার পর ভূষণকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান বিগ বি। তাঁর সরলতা এবং জীবনসংগ্রামের কথা শুনেও মুগ্ধ হন তিনি।

Success Story of Bhushan Thakare will amaze you

আরও পড়ুন: ‘নারীশক্তিকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ হবেই’, ডিলিমিটেশন বিল পাশ হওয়ার পথ প্রশস্ত হতেই বার্তা প্রধানমন্ত্রীর

কেবিসির নির্মাতারাও ভূষণের এই অসাধারণ যাত্রার ঝলক তুলে ধরে একটি বিশেষ প্রোমো প্রকাশ করেছেন। সেখানে জানানো হয়েছে, তিনি এই মরসুমের প্রথম কোটিপতি প্রতিযোগী। তবে এখানেই থেমে থাকতে চান না ভূষণ। এবার তাঁর সামনে রয়েছে সাত কোটি টাকার চূড়ান্ত প্রশ্ন। সোমবার অমিতাভ বচ্চন তাঁকে সেই প্রশ্ন করবেন। এক কোটি টাকার পর এবার সাত কোটি টাকার মাইলফলক ছুঁতে পারবেন কি না ভূষণ, সেদিকেই তাকিয়ে দর্শকরা (Success Story)।