খুঁজে পাওয়া গেল হরমুজের বিকল্প! বিরাট রেল নেটওয়ার্ক তৈরি করছে ৬ টি দেশ

Published on:

Published on:

6 countries are building a vast rail network as an alternative to the Strait of Hormuz.

বাংলাহান্ট ডেস্ক: হরমুজ প্রণালীকে (Strait of Hormuz) ঘিরে ক্রমবর্ধমান সংঘাত এবং উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় পদক্ষেপ করতে চলেছে ছয়টি উপসাগরীয় দেশ। সমুদ্রপথের উপর নির্ভরতা কমিয়ে বিকল্প বাণিজ্য ও পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে দ্রুত এগোচ্ছে বহু প্রতীক্ষিত ‘গালফ রেলওয়ে’ (Gulf Railways) প্রকল্প। প্রায় ১,৭৬৮ কিলোমিটার দীর্ঘ এই রেল নেটওয়ার্কের মাধ্যমে এক সুতোয় বাঁধা হবে কুয়েত (Kuwait), সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান। ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

হরমুজের (Strait of Hormuz) বিকল্প হিসেবে বিরাট রেল নেটওয়ার্ক তৈরি করছে ৬ টি দেশ:

ইরানের উপর আমেরিকা ও ইজরায়েলের হামলার পর হরমুজ প্রণালীতে উত্তেজনা এবং সামুদ্রিক পরিবহণে বিঘ্ন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহণের পথ এই প্রণালী। ফলে এখানে কোনও সংঘাত তৈরি হলে তার প্রভাব পড়ে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যে। এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলি বুঝতে পারছে, বাণিজ্যিক নিরাপত্তার স্বার্থে শুধু সমুদ্রপথের উপর নির্ভর করে থাকা ঝুঁকিপূর্ণ। যদিও গালফ রেলওয়ে হরমুজ প্রণালীর (Strait of Hormuz) সম্পূর্ণ বিকল্প নয়, তবে আঞ্চলিক পণ্য পরিবহণের ক্ষেত্রে এটি নতুন সম্ভাবনা তৈরি করবে।

আরও পড়ুন: প্রতিপক্ষ রিঙের বাইরে টেবিলের ওপর ছুড়ে ফেলেন! মাত্র ৩৮ বছর বয়সেই মৃত্যু জনপ্রিয় WWE তারকার

পরিকল্পনা অনুযায়ী, কুয়েত থেকে শুরু হয়ে সৌদি আরবের মধ্য দিয়ে কাতার, সংযুক্ত আরব আমিরশাহি হয়ে ওমানে পৌঁছবে এই রেলপথ। পাশাপাশি সৌদি আরবের সঙ্গে বাহরাইনকেও যুক্ত করা হবে। যাত্রীবাহী ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ২০০ কিলোমিটার এবং মালগাড়ি ঘণ্টায় ৮০ থেকে ১২০ কিলোমিটার গতিতে চলতে পারবে। এর ফলে দেশগুলির মধ্যে যাতায়াতের পাশাপাশি শিল্পাঞ্চল, বন্দর এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রগুলির মধ্যে যোগাযোগ আরও সহজ হবে।

প্রাথমিক অনুমান অনুযায়ী, চালু হওয়ার পর এই রেল নেটওয়ার্কের মাধ্যমে বছরে প্রায় ৬০ লক্ষ যাত্রী এবং ২০ কোটি টন পণ্য পরিবহণ করা সম্ভব হবে। ২০৪৫ সালের মধ্যে সেই সংখ্যা বেড়ে ৮০ লক্ষের বেশি যাত্রী এবং ২৭.১ কোটি টন পণ্যে পৌঁছতে পারে। ফলে পর্যটন, শিল্প এবং আন্তর্দেশীয় বাণিজ্যেও বড়সড় গতি আসবে বলে আশা করা হচ্ছে।

6 countries are building a vast rail network as an alternative to the Strait of Hormuz.

আরও পড়ুন: ‘নারীশক্তিকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ হবেই’, ডিলিমিটেশন বিল পাশ হওয়ার পথ প্রশস্ত হতেই বার্তা প্রধানমন্ত্রীর

২০০৯ সালে জিসিসি সুপ্রিম কাউন্সিলের অনুমোদন পাওয়া এই প্রকল্পের তদারকির দায়িত্বে রয়েছে গালফ রেলওয়ে অথরিটি। ২০২১ সালে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। প্রকল্পের পরিকাঠামো নির্মাণে আনুমানিক ১৫.৪ থেকে ১৬ বিলিয়ন ডলার খরচ হতে পারে। সৌদি আরবে ৬৭২ কিলোমিটার, আমিরশাহিতে ৪৬১ কিলোমিটার, ওমানে ৩৩০ কিলোমিটার, কাতারে ১৪১ কিলোমিটার, কুয়েতে ১১১ কিলোমিটার এবং বাহরাইনে ৫৩ কিলোমিটার রেলপথ তৈরি হবে। বর্তমানে কাজের প্রায় ৫৫.৯২ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে, আঞ্চলিক অস্থিরতার আবহে এই রেল প্রকল্প উপসাগরীয় দেশগুলির অর্থনৈতিক ও কৌশলগত নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে (Strait of Hormuz)।