বাংলা হান্ট দিক: ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক হিসাবে বিবেচিত হয় HDFC ব্যাঙ্ক (HDFC Bank)। এমতাবস্থায়, আপনারও যদি এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে। মূলত, আগামী ১ জানুয়ারি থেকে এই ব্যাঙ্ক একটি নতুন নিয়ম লাগু করতে চলেছে। যেটি অবশ্যই গ্রাহকদের জেনে রাখা প্রয়োজন। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, নতুন বছর থেকে গ্রাহকরা UPI-এর মাধ্যমে ৫০০ টাকার কম পেমেন্ট (UPI Payment) করলে কোনও SMS পাবেন না। এর মানে হল, গ্রাহকদের মোবাইলে এই সংক্রান্ত মেসেজটি পাঠানো হবে না। ইতিমধ্যেই HDFC ব্যাঙ্ক এই প্রসঙ্গে তার গ্রাহকদের জন্য একটি অফিসিয়াল নোটিফিকেশনও জারি করেছে জারি করেছে। নতুন নিয়মটি আগামী ১ জানুয়ারি, ২০২৭ থেকে কার্যকর হবে। জানিয়ে রাখি যে, গ্রাহকরা UPI লেনদেনের জন্য ইমেল নোটিফিকেশন পেতে থাকবেন। এই সুবিধাটি বিনামূল্যে থাকবে। এক্ষেত্রে, গ্রাহকদের শুধু তাঁদের রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেসটি সঠিক রাখতে হবে। ইলেকট্রনিক ব্যাঙ্কিং লেনদেন সতর্কতা সংক্রান্ত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সংশোধিত নির্দেশিকা অনুসারে এই পরিবর্তনটি করা হচ্ছে।
HDFC ব্যাঙ্কের (HDFC Bank) গ্রাহকদের জন্য ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম:
উল্লেখ্য যে, HDFC ব্যাঙ্কের নতুন নিয়ম অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে গ্রাহকরা ৫০০ টাকা বা তার কম UPI পেমেন্টের জন্য তাঁদের মোবাইল ফোনে আর SMS নোটিফিকেশন পাবেন না। অর্থাৎ, HDFC ব্যাঙ্কের কোনও গ্রাহক যদি ১০০, ২০০, ৩০০ বা ৫০০ টাকা পেমেন্ট করেন, তাহলে সেই লেনদেনের জন্য ব্যাঙ্ক থেকে SMS অ্যালার্ট পাঠানো হবে না। তবে, আগের মতোই ৫০০ টাকার বেশি UPI লেনদেনের ক্ষেত্রে SMS অ্যালার্ট আসতে থাকবে। ব্যাঙ্ক আরও স্পষ্ট করেছে যে, টাকার পরিমাণ নির্বিশেষে ৫০০ টাকার বেশি সমস্ত UPI পেমেন্টের জন্য ইমেল অ্যালার্ট পাঠানো অব্যাহত থাকবে।

RBI-এর নতুন নিয়ম: জানিয়ে রাখি যে, RBI ইলেকট্রনিক ব্যাঙ্কিং লেনদেন সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে। এই নিয়মগুলি ১ জানুয়ারি, ২০২৭ থেকে কার্যকর হবে। এই নিয়ম অনুসারে, ৫০০ টাকার বেশি ইলেকট্রনিক ব্যাঙ্কিং লেনদেনের জন্য ব্যাঙ্কগুলিকে তাৎক্ষণিকভাবে একটি SMS পাঠাতে হবে। একইসঙ্গে ৫০০ টাকা পর্যন্ত লেনদেনের জন্য SMS পাঠানো ব্যাঙ্কের নিজস্ব পলিসি অনুযায়ী হবে।
আরও পড়ুন: প্রতিপক্ষ রিঙের বাইরে টেবিলের ওপর ছুড়ে ফেলেন! মাত্র ৩৮ বছর বয়সেই মৃত্যু জনপ্রিয় WWE তারকার
এর মানে হল, ব্যাঙ্কগুলি চাইলে ৫০০ টাকার নিচে লেনদেনের ক্ষেত্রে SMS পাঠাতে পারে, আবার না চাইলে পাঠানো বন্ধও করে দিতে পারে। তবে, ৫০০ টাকার কম লেনদেনের জন্য SMS পাঠালে ব্যাঙ্কগুলি গ্রাহকদের কাছ থেকে কোনও চার্জ নিতে পারবে না। এদিকে, RBI-এর এই নিয়মটি শুধু UPI-এর জন্যই নয়, বরং এটি ইলেকট্রনিক ব্যাঙ্কিং লেনদেনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
আরও পড়ুন: দেশবাসীর মঙ্গলের জন্য চাইলেন আশীর্বাদ! বৃন্দাবনে পোঁছে গোবর্ধন পরিক্রমা অনন্ত আম্বানির
বর্তমানে, শুধু HDFC ব্যাঙ্ক এই পরিবর্তন ঘোষণা করেছে। তবে, RBI-এর নিয়মটি সব অঙ্কের ক্ষেত্রেই প্রযোজ্য। সুতরাং, আগামী দিনে SBI থেকে শুরু করে PNB, ICICI, অ্যাক্সিস-এর মতো ব্যাঙ্কগুলিও একই কাজ করতে পারে।












