আজকের রাশিফল ২৯ নভেম্বর, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই ছয় রাশির

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 29 November 2026.

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ আপনার অসতর্কতার কারণে কোনও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। বাচ্চাদের স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগের কারণে আপনার চিন্তা বাড়তে পারে। আপনি আজ আপনার একজন বন্ধুকে মিস করতে পারেন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনি আজ আত্মীয়দের সঙ্গে দেখা করে কোনও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে পকেটে সর্বদা রুপোর টুকরো অথবা রুপোর কয়েন রাখুন।

বৃষ রাশি: আপনি আজ কোনও কাজে আপনার চারপাশের মানুষদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কোনও পুরনো বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। সেগুলিকে ঠান্ডা মাথায় সমাধানের চেষ্টা করুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ আপনার যোগ্যতার মাধ্যমে অনেকের কাছ থেকে প্রশংসা পাবেন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে দিন ও রাতে শান্ত মনে ২৮ থেকে ১০৮ বার ওম (ॐ) মন্ত্র জপ করুন।

মিথুন রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। একটি নতুন আর্থিক পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আপনি লাভবান হবেন। পরিবারের হিতসাধনে অবশ্যই কঠোর পরিশ্রম করুন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ অবসর সময়ে ধ্যান ও যোগ ব্যায়াম করতে পারেন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং মানসিক শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: বাগান গড়ে তোলার অভ্যাসের জন্য আজ আপনি অবশ্যই একটি সবুজ পাত্রে বা বোতলে মানি প্ল্যান্ট লাগাতে পারেন।

কর্কট রাশি: আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। বাবা-মায়ের কাছ থেকে আপনি আজ অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলি সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার উদ্বেগহীন মনোভাব বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে। তাই, নিজেকে সংযত করুন। আজ আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। আপনার বাড়িতে আজ একটি সুস্বাদু খাবার তৈরি হতে পারে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে হলুদ রঙের কাঁচের বোতলে জল ভরে তার সূর্যের আলোয় রেখে দিন এবং সেই জল পান করুন।

সিংহ রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ কোনও মানসিক চাপের সম্মুখীন হলে আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কথা বলুন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য না এলে সেই পরাজয় থেকে শেখার চেষ্টা করুন। একটি সিনেমা নাটক দেখে আজ আপনার পাহাড়ে যাওয়ার ইচ্ছে হতে পারে। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে চিনি খেয়ে যান।

কন্যা রাশি: অত্যধিক উত্তেজনা এবং নেশা থেকে অবশ্যই দূরে থাকুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। কোনও নতুন আর্থিক পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আপনি লাভবান হবেন। আপনার ভালোবাসার মানুষের সঙ্গে কোনও গোপন তথ্য ভাগ করে নেবেন না। আপনি আজ একাধিক সমস্যার সম্মুখীন হতে পারেন। সেগুলি ঠান্ডা মাথায় সমাধানের চেষ্টা করুন। আপনি আজ একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: জীবনসঙ্গীকে খুশি রাখার লক্ষ্যে অবশ্যই পিতা অথবা শিক্ষককে লাল কিংবা মেরুন রঙের বস্ত্র উপহার হিসাবে দিন।

Ajker rashifal todays horoscope 29 November 2026.

তুলা রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আর্থিক দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কর্মক্ষেত্রে ব্যস্ততার কারণে আপনি মানসিক চাপের সম্মুখীন হতে পারেন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। আপনি আজ কোনও দ্বন্দ্বের সম্মুখীন হতে পারেন। যার ফলে পরিবারের সদস্যদের কাছ থেকে পরামর্শ চাইতে পারেন। জীবনসঙ্গীর অলসতার কারণে আজ আপনার একাধিক কাজে ব্যাঘাত ঘটতে পারে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কুষ্ঠ রোগীদের এবং মূক ও বুদ্ধির ব্যক্তিদের সেবা করুন।

বৃশ্চিক রাশি: আপনার আজ কোথাও অপ্রত্যাশিত ভ্রমণের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনি ব্যস্ত হতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। সামগ্রিকভাবে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। অর্ধাঙ্গিনীর সঙ্গে ভালো বোঝাপড়া বাড়িতে সুখ-শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে তোতা পাখিকে সবুজ লঙ্কা খেতে দিন।

ধনু রাশি: শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই রাশির কিছু ব্যবসায়ী তাঁদের ঘনিষ্ঠ বন্ধুদের কাজ থেকে কিছু ভালো পরামর্শ পেতে পারেন। সেগুলি সঠিকভাবে কাজে লাগালে আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ একটি ভালো বই পড়তে পারেন অথবা ব্লগ লিখতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে গুরু অথবা সাধু-সন্ত কিংবা শিক্ষকদের হলুদ অথবা গেরুয়া রঙের বস্ত্র অর্পণ করুন।

আরও পড়ুন: উৎসবের আবহ এবং বিবাহের মরসুমের কারণে ফের বাড়তে পারে মুদ্রাস্ফীতি! কী জানাল অর্থ মন্ত্রক?

মকর রাশি: শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। একটি নতুন আর্থিক পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আপনি লাভবান হবেন। আজ গয়না অথবা বাড়ির কোনও সরঞ্জাম কিনতে পারেন। প্রিয়জনদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনি আজ নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করে ফেলতে পারবেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ দীর্ঘক্ষণ বাড়ির ছাদে শুয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সূর্যোদয়ের সময় অথবা ভোরবেলায় সূর্যপ্রণাম করুন।

আরও পড়ুন: HDFC ব্যাঙ্কের গ্রাহকদের জন্য ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম! কোথায় হচ্ছে পরিবর্তন?

কুম্ভ রাশি: আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। এই রাশির কিছু ব্যবসায়ী আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেগুলি সঠিকভাবে কাজে লাগালে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয়জনদের সঙ্গে দিনটি অবশ্যই দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ অবসর সময়ে একটি নতুন কাজ করতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়বেন যে কোনও প্রয়োজনীয় কাজ হাতছাড়া হতে পারে। সবার সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
প্রতিকার: ভালো চরিত্র বজায় রাখার লক্ষ্যে মহিলাদের দিকে খারাপভাবে তাকাবেন না।

মীন রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটির সমাধানের চেষ্টা করুন। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। পরিবারে আপনার দমন মূলক মনোভাব পরিবর্তন করুন। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনি ভালো ফল পেতে থাকবেন। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ একজন নিকটজনের সঙ্গে অনেকটা সময় অতিবাহিত করতে পারেন।
প্রতিকার: জীবনে খুশি থাকার লক্ষ্যে অবশ্যই ভাসমান লাল রঙের গাছ লাগান।