বাংলা হান্ট ডেস্কঃ আগামী সোমবারেই সংসদে পেশ করা হতে পারে ডিলিমিটেশন বিল (Delimitation Bill)। তাই তার আগেই নম্বর জোগাড় করতে মরিয়া শাসক দল থেকে শুরু করে বিরোধ সকলেই। এবার এরই মাঝে ইন্ডি জোটে (India Alliance) ভাঙ্গনের ইঙ্গিত দিলেন বিজেপি সংসদ রাহুল সিনহা (Rahul Sinha)।
ভাঙ্গন স্পষ্ট ইন্ডি জোটে!
এদিন প্রেস কনফারেন্স রাহুল সিনহা জানান, যে বৈঠকে ইন্ডিজুটের বড় বড় লোকেরাই নেই, সেটা কোন বৈঠক হলো না খাওয়া-দাওয়া হলো? যেখানে ডিএমকে-কে আমরা দেখলাম না। যেখানে এখানে সারদ পাওয়ার গোষ্ঠীকে আমরা দেখলাম না। যেখানে বিজু জনতা দলের কেউ নেই। তো এখানে তো পরিষ্কার, যেটা খারগের বাড়িতে বৈঠক হলো তাতে একদম ইন্ডিজোটের ভাঙ্গন স্পষ্ট দেখা গেল। অর্থাৎ এই বৈঠক করে নিজেরাই ভোটের আগে নিজেদের দৈন্য অবস্থা, দেউলি অবস্থাকে নিজেরাই প্রকাশ করলেন।

একইসাথে তিনি আরও বলেন, তৃণমূলের যে কালীঘাট গোষ্ঠী তাদের সাথে কে আছে? কেউই তো নেই তাদের সাথে! বেশিরভাগটাই তো হচ্ছে উল্টো দিকে আছে. তৃণমূলের কালীঘাটপন্থী বা মমতাপন্থীর সাথে না আছে এমএলএ, না আছে এমপি, না আছে জনগণ, না আছে কার্যকর্তা, না আছে নেতা, না আছে মিউনিসিপালিটি, না আছে কর্পোরেশন, না আছে পঞ্চায়েত। কিছুই তো নেই! এখন মমতা ব্যানার্জী আর অভিষেক ব্যানার্জী এই দুটো ছবি আছে। আর কিছু নেই।
আরও পড়ুনঃ হুঁশিয়ারি দিয়েছিলেন আগেই! এবার থানার ভিতর ‘ভুয়ো হলফনামা’ তৈরির ভিডিও ফাঁস অভিষেকের
শুধু তাই নয়, যে কটাও আছে আপনি দেখতে পাচ্ছেন, তারাও পালানোর অপেক্ষায় রয়েছে। তারাও রাস্তা খুঁজছে। অতএব সেই কারণে প্রকৃতপক্ষে কালীঘাট তৃণমূল মানে মমতা ব্যানার্জী আর অভিষেক ব্যানার্জী ছাড়া আর কেউ নেই।
এরপর এনসিপিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এনসিপিআই এর ভূমিকা কি হবে! ভোট তারা দেবেন বিলের পক্ষে। এটাই আশা করা যায় মানুষ এটাই আশা করে। অতএব যে বিল পাস হচ্ছে রিলিমিটেশন এবং নারী যে শক্তিকে আরো বেশি মাত্রায় লোকসভার মধ্যে আনার যে প্রক্রিয়া মোদিীজি নিয়েছে সেই বিলে ভোট এবার যত দরকার তার চেয়ে অনেক বেশি ভোট পড়বে।
এদিন মমতা তৃণমূলের পার্টি অফিস তৃণমূলের অফিস সম্পর্কেও বেশ কিছু কথা জানালেন তিনি। তাঁর মতে, যিনি অফিস দিয়েছিলেন অফিসের জায়গা দিয়েছিলেন তিনিই বলছেন যে তিনি দেননি। অতএব ওখানে এখন তৃণমূলের কোন অধিকারই নেই। আর তাছাড়া পার্টিটা তো নেইঅক্টিভিটি ওখানে কিছু নেই তৃণমূলের যে সমস্ত কালিঘাটপন্থী দুই একটি লোক বিবৃতি দিচ্ছে তাদের বলব আপনারা কবার গিয়েছেন ওখানে? কেউ যায় না ওখানে। তো সেখানে ওই অফিসই বলে কিছু নেই। সেই কারণেই ওনার এখন বেশি চিৎকার করার দরকার নেই।
তিনি আরও জানান, বিল্ডিং এ কেউ যায়ও না বিল্ডিং ব্যবহারও করে না কিছু সাধারণ তৃণমূলের কোন লোক বা অন্যান্য কার্যকর্তা তারা থাকে। অতএব বিল্ডিং ব্যবহৃত না হওয়ার ফলে যা হয় তাই হয়েছে। সারাই না হওয়ার ফলে যা হয় তাই হয়েছে। যেকোন মুহূর্তে বিল্ডিং ভেঙে পড়লে তখন তো দোষ পড়বে পুরসভার উপর। তখন দোষ পড়বে পুলিশের উপর। সরকারের উপর ইত্যাদি ইত্যাদি। অতএব সেই কারণেই আগভাগেই পুলিশ এই ব্যবস্থা গ্রহণ করেছে।












