বাংলা হান্ট ডেস্ক: মহারাষ্ট্রের (Maharashtra) আকোলার বাসিন্দা নিহার লোহিয়ার (Nihar Lohiya) সাফল্যের গল্প (Success Story) যেন নতুন প্রজন্মের উদ্যোক্তাদের কাছে অনুপ্রেরণা। আইআইটি গুয়াহাটি থেকে রসায়নে বি.টেক করার পর তিনি ওলা এবং কয়েনডিসিএক্সের মতো সংস্থায় প্রায় পাঁচ বছর প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করেন। ভালো বেতনের চাকরি থাকলেও ২০২৩ সালে একঘেয়েমি থেকে বেরিয়ে এসে নিজের শহরে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। সেখানে বাবার তিন দশকের পুরনো আসবাবপত্রের ব্যবসায় হাত লাগান। আর সেই সিদ্ধান্তই বদলে দেয় তাঁর জীবনের মোড়।
নিহার লোহিয়ার অসাধারণ সাফল্যের গল্প (Success Story)
বাবার ব্যবসার প্রায় ১২০০টি পণ্যের হিসাব সামলাতে গিয়ে নিহার বুঝতে পারেন, সাধারণ আসবাবের তুলনায় অফিসের আসবাবপত্রে লাভের সম্ভাবনা বেশি। সেই সময় কাজ করতে গিয়ে নিজেও পিঠের ব্যথায় ভুগছিলেন তিনি। তখনই তাঁর নজরে আসে ভারতীয় বাজারে উন্নত মানের এরগোনমিক চেয়ারের অভাব। বিশেষ করে ভারতীয়দের শারীরিক গঠন অনুযায়ী বৈজ্ঞানিকভাবে তৈরি আরামদায়ক চেয়ারের চাহিদা থাকলেও সেই তুলনায় পণ্যের জোগান ছিল কম (Success Story)।
আরও পড়ুন: ডিগবাজি! সোমবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার নয়া ‘গেম’ শুরু, আবহাওয়ার আগাম খবর
এই সুযোগ কাজে লাগাতেই বাবাকে সঙ্গে নিয়ে চীনে যান নিহার। সেখানকার নির্মাতাদের কাছ থেকে প্রথমে ১০০টি প্রিমিয়াম চেয়ার তৈরি করার বরাত দেন। আকোলার মতো ছোট শহরে ক্রেতা না পাওয়ায় বেঙ্গালুরু ও মুম্বইয়ের কর্মজীবী মানুষদের লক্ষ্য করেন তিনি। ২০২৪ সালের মে মাসে নিজেদের ওয়েবসাইটের মাধ্যমে ‘সুপারআর্গো’ ব্র্যান্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বাবার কাছ থেকে প্রাথমিক পুঁজি এবং প্রথম বছরে ৩০ লক্ষ টাকার ঋণ নিয়ে ব্যবসা এগিয়ে নিয়ে যান তিনি।
শুরুর দিকে বিপণনের জন্য বড় কোনও সংস্থার সাহায্য নেননি নিহার। বরং আইআইটি-আইআইএমের প্রাক্তনীদের নেটওয়ার্ক এবং লিঙ্কডইনকে কাজে লাগিয়ে প্রচার শুরু করেন। তাঁর প্রথম পোস্টেই ৪০ হাজারের বেশি ইম্প্রেশন আসে। প্রথম দেড় বছর নিজেই ‘চিরাগ’ নামে কাস্টমার সাপোর্টের দায়িত্ব সামলেছেন। গ্রাহকদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের অভিজ্ঞতা ও পরামর্শের ভিত্তিতে পণ্যের মান উন্নত করেছেন। এখনও পর্যন্ত ৩ হাজারেরও বেশি গ্রাহকের মতামত সংগ্রহ করেছে সংস্থাটি।

আরও পড়ুন: পুলিশের ভাবমূর্তি নষ্টের অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে এবার লালবাজারে অভিযোগ দায়ের
বর্তমানে সুপারআর্গোর ব্যবসার মূল ভিত্তি এরগোনমিক চেয়ার, উচ্চতা অনুযায়ী পরিবর্তনযোগ্য সিট-স্ট্যান্ড ডেস্ক এবং অফিসের বিভিন্ন সরঞ্জাম। সংস্থার মোট বিক্রির ৮০ থেকে ৮৫ শতাংশই আসে চেয়ার থেকে। তাদের তিনটি জনপ্রিয় মডেল ‘দ্য নোভিস’, ‘দ্য স্পেশালিস্ট’ এবং ‘দ্য ডিরেক্টর’ BIFMA-প্রত্যয়িত। চলতি অর্থবর্ষে সংস্থার রাজস্ব ১০ কোটি টাকা ছাড়িয়েছে এবং আগামী দিনে ১৫ থেকে ১৮ কোটি টাকার ব্যবসার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। অ্যামাজন ও ফ্লিপকার্টের বদলে নিজস্ব ওয়েবসাইট এবং পেপারফ্রাইয়ের মাধ্যমে পণ্য বিক্রি করছে সুপারআর্গো। এবার নিজস্ব রিটেল স্টোর খোলার পরিকল্পনা রয়েছে নিহারের (Success Story)।












