বক্সার জঙ্গলে বিশ্বের অতিবিরল বন্যপ্রাণ! দেখা মিলল ক্লাউডেড লেপার্ডের

Published on:

Published on:

A clouded leopard was spotted in Buxa Tiger Reserve
Follow

বাংলা হান্ট ডেস্ক: মেঘ চিতার হদিশ মিললো এবার, তাও পশ্চিমবঙ্গে। মেঘ চিতা যা অতি বিরল চিতার প্রজাতি। এই মেঘ চিতার হদিশ পাওয়া গেল বক্সা টাইগার রিজার্ভের (Buxa Tiger Reserve) জঙ্গলে। বন দপ্তরের উদ্যোগে মেঘ চিতার ছবিটি ক্যামেরাবন্দি করা সম্ভব হয়েছে।

বক্সা টাইগার রিজার্ভে (Buxa Tiger Reserve) বিরল প্রজাতির চিতা

যে এলাকায় মেঘ চিতাটিকে দেখা যাচ্ছে সেখানে মেঘ চিতার থাকার কথা নয় বলে বনদপ্তর এর আধিকারিকরা জানাচ্ছেন। সেই কারণেই আরো উল্লসিত বনদপ্তরের কর্তারা। এটি একটি পূর্ণবয়স্ক মেঘ চিতা। উল্লেখযোগ্য বিষয় যে ১৫ জানুয়ারি বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে একটি রয়েল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়ে। এরপর ওইখানেই রয়েল বেঙ্গল এর আরো একাধিক ছবি ক্যামেরাবন্দি হয়। বক্সাতে প্রায় দু বছর পর রয়েল বেঙ্গল এর দেখা মিলেছে।

তার সাথে সাথে এই অবস্থায় মেঘ চিতার সন্ধান পাওয়া, অন্যতম বড় বিষয়। মেঘ চিতা বিরল প্রজাতির। তবে এটি বিড়াল প্রজাতির হওয়ায় গাছে চড়তে এরা সিদ্ধহস্ত হয়ে থাকে। তবে এরা কিন্তু মাংসাশী প্রাণী, তাই স্বীকার ধরতে এরা নিচে নামে এবং বড় ইঁদুর সহ আরও অনেক প্রাণী আছে এদের খাদ্য তালিকাতে।

আরও পড়ুন:SIR এর পরেই শুরু জনগণনা, বাড়িতে বসে মোবাইলেই হবে ফর্ম ফিল আপ, জেনে রাখুন পদ্ধতি

পাহাড়ের কোলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে, এর আগেও মেঘ চিতার সন্ধান পাওয়া গেছিল। তাই মেঘ চিতার সংরক্ষণের উপর জোর দিয়ে এরকম একটি প্রকল্প, পাঁচ বছরের জন্য অধিগ্রহণ করেছে বনদপ্তর। আলিপুরদুয়ার নেচার ক্লাবের সম্পাদক ত্রিদিবেশ তালুকদার জানিয়েছেন মেঘ চিতা সাধারণত একই জায়গায় থাকতে পছন্দ করে ও বেশিরভাগ সময় এরা গাছেই কাটায়। তাই মাটিতে হাঁটা অবস্থায় এই ছবি সত্যিই খুব বিরল।

আরও পড়ুন:দাম ৮০ কোটি টাকারও বেশি! এই সংস্থার বিমানে সফর করছিলেন অজিত পাওয়ার

A clouded leopard was spotted in Buxa Tiger Reserve
Clouded Leopard

বক্সা টাইগার রিজার্ভের পূর্ব বিভাগের উপক্ষেত্র অধিকর্তা দেবাশীষ শর্মা বলেন অল ইন্ডিয়া টাইগার কাউন্টিং এর অঙ্গ হিসেবে বক্সাতে ট্র্যাপ ক্যামেরা লাগিয়ে ট্যাপিং করা চলছে। প্রথম অবস্থাতেই এই ছবি ধরা পড়াতে বনদপ্তর খুব আশাবাদী। এই ছবি প্রমাণ করে যে বক্সাতে ক্লাউডেড লেপার্ড অর্থাৎ মেঘ চিতার সংখ্যা দিন দিন বাড়ছে। এখানে জীব বৈচিত্র্য খুব ভালো অবস্থায় আছে। তাই অতি বিরল প্রাণীদেরও হদিশ পাওয়া যাচ্ছে এখানে।