বাংলা হান্ট ডেস্ক:আবারও ভয়াবহ বিমান দুর্ঘটনা। ভয়াবহ এই বিমান দুর্ঘটনাতে প্রয়াত হয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar Plane Crash)। সময়ের আগেই জরুরি অবতরণের অনুমতি চেয়েছিলেন পাইলট। কিন্তু তার আগেই ভেঙে পড়ে বিমানটি। সকলেরই মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
এই সংস্থার বিমানে সফর করছিলেন অজিত পাওয়ার (Ajit Pawar Plane Crash):
বারামতি বিমানবন্দরে অবতরণের সময় বিমান ভেঙে এই দুর্ঘটনা ঘটে। এটি ছিল একটি মাঝারি মাপের চার্টার্ড বিমানে। আজ সকালেই মুম্বাই থেকে বারামতি রওনা দিয়েছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। জানা যাচ্ছে বিমানটি ছিল লিয়ারজেট ৪৫ মডেলের ভিটি এসএসকে বিমান। এই বিমান আগেও দুর্ঘটনার কবলে পড়েছে। ২০২৩ সালে বিশাখাপত্তনম থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল এই একই মডেলের বিমান এবং অবতরণের সময়ই সেই দুর্ঘটনা ঘটেছিল। জানা গেছিল যে, বিমানটিতে কোন সমস্যা না থাকলেও অবতরণের সময় বিপত্তি ঘটে। মুম্বই বিমানবন্দরে তখন বৃষ্টি হচ্ছিল, তাই ২৭ নম্বর রানওয়েতে অবতরণের অনুমতি পেয়েছিল এই বিমানটি। অবতরণের চেষ্টা করার সময় বিমানটি ভেঙে পড়ে।
বারামতিতে এই দুর্ঘটনা কি কারণে ঘটেছে তা এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। সকাল আটটার সময় মুম্বই থেকে ওই বিমানে বারামতির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অজিত পাওয়ার। সেখানে জেলা পরিষদের নির্বাচন ছিল। ভোট এর জন্য প্রচারের উদ্দেশ্যেই তিনি সেখানে যাচ্ছিলেন বলে সূত্রের খবর। আটটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ বারামতি বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনা স্থলেই মৃত্যু হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন:চতুর্থ T20-র আগে খোশমেজাজে টিম ইন্ডিয়া! খেলোয়াড়রা দেখতে গেলেন এই সিনেমা
সাধারণত এই ধরনের বিমানগুলিতে দুটি করে ইঞ্জিন থাকে। এই বিজনেস জেট গুলি বিভিন্ন কর্পোরেট এবং ভিআইপিদের সফরের জন্য ব্যবহার করা হয়। এই বিমানগুলি স্বল্প ও মাঝারি দূরত্বের যাত্রার জন্য উপযুক্ত। এই লিয়ারজেট ৪৫ বিমানটি পরিচালনা করছিল ভিএসআর ভেঞ্চার্স নামে এক সংস্থা।
আরও পড়ুন:নির্বাচনের আগেই উদ্বোধন ঘাটাল মাস্টার প্ল্যানের? সিঙ্গুরের হাইভোল্টেজ সভায় নজর রাজনৈতিক মহলের

দুর্ঘটনার পর বিমানটির অবস্থা ছিল ভয়াবহ। গোটা বিমানটি কার্যত পুড়ে ছাই হয়ে গেছে। বিমানটি সম্পূর্ন ভেঙে চারিদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। দুর্ঘটনার পরপরই দুর্ঘটনা গ্রস্তু এলাকায় কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। উদ্ধার কাজ শুরু হয়েছে, তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট হয়নি।











