নির্বাচনের আগেই উদ্বোধন ঘাটাল মাস্টার প্ল্যানের? সিঙ্গুরের হাইভোল্টেজ সভায় নজর রাজনৈতিক মহলের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : দোরগোড়ায় ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার আগে কার্যত কোমর বেঁধে নেমে পড়েছেন রাজ্যের শাসক দল। একদিকে যেমন এসআইআর, বাঙালি পরিযায়ী শ্রমিক হেনস্থা ইস্যুতে চলছে তীব্র প্রতিবাদ। তেমনই অন্যদিকে নানান নতুন প্রোজেক্টও উদ্বোধন করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীতে সিঙ্গুরে সভা রয়েছে তাঁর। সেখান থেকেই ঘাটাল মাস্টার প্ল্যানের (Ghatal Master Plan) উদ্বোধন তিনি করতে পারেন বলে জোরালো হয়েছে জল্পনা। মুখ্যমন্ত্রীর সঙ্গেই থাকবেন তারকা সাংসদ দেব।

সিঙ্গুরের সভায় ঘাটাল মাস্টার প্ল্যানের (Ghatal Master Plan) ঘোষণা?

দুপুর ১ টায় সিঙ্গুরের ইন্দ্রখালি মাঠে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার পর পালটা সভার উদ্যোগ রাজ্যের শাসক দলের। জল্পনা শোনা যাচ্ছে, এই সভা থেকেই নাকি ঘাটাল মাস্টার প্ল্যানের সূচনা হতে পারে। সাংসদ দেব ছাড়াও এদিন থাকছেন জলসম্পদ মন্ত্রী মানস ভুঁইয়া। ঘাটাল থেকে ভার্চুয়ালি থাকবেন মন্ত্রী এবং জনপ্রতিনিধিরা।

Mamata Banerjee may announce ghatal mater plan

দীর্ঘদিন ধরে চলছে অপেক্ষা: রাজ্য রাজনীতিতে কম জলঘোলা হয়নি ঘাটাল মাস্টার নিয়ে। সেই আটের দশক থেকে এই প্ল্যান নিয়ে আলোচনা শুরু হয়েছিল। প্রতি লোকসভা নির্বাচনেই সাংসদ দেব তথা তৃণমূলের অন্যতম তুরুপের তাস ছিল এই ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan)। কিন্তু দিনের পর দিন অপেক্ষা করার পর ঘাটালবাসীর মধ্যেও বাড়ছিল ক্ষোভ। প্রতি বর্ষায় তো বটেই, সামান্য বৃষ্টিতেও বন্যা ঘাটালবাসীর নিত্য সঙ্গী হয়ে ওঠে। অবশেষে সেই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারে ঘাটালের বাসিন্দারা।

আরও পড়ুন : ‘কিছুই তো…’, ছেলের পদ্মশ্রী প্রাপ্তিতে উচ্ছ্বসিত বিশ্বজিৎ, কিন্তু সৎ মা কী বললেন প্রসেনজিৎকে নিয়ে?

আগেও হয়েছে ঘোষণা: এর আগে ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি একটি প্রশাসনিক সভা থেকে দেবকে সঙ্গে নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় জানানো হয়েছিল, প্রথমে ৫০০ কোটি এবং পরে আরও দেড় হাজার কোটি দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। মাস্টার প্ল্যানের জন্য ঘাটাল সহ পাঁশকুড়ার বিভিন্ন নদীতে চলছে খনন। ব্রিজ, গেট তৈরি করা হবে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন : গ্রেফতার ডেকরটর্স গুদামের মালিক, আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃত ও নিখোঁজদের পরিবারকে ১০ লক্ষ করে ক্ষতিপূরণ ঘোষণা ফিরহাদের

আরও জানা যাচ্ছে, সিঙ্গুর থেকে কৃষকদের আধুনিক যন্ত্রপাতি থেকে পাট্টা প্রদান করা হবে। ৬১৬ টি প্রকল্পের শিলান্যাসও মুখ্যমন্ত্রী করতে পারেন বলে শোনা যাচ্ছে জল্পনা। সঙ্গে এও জানা যাচ্ছে, সিঙ্গুরের সভা সেরেই দিল্লির উদ্দেশে রওনা হতে পারেন তিনি।