বাংলাহান্ট ডেস্ক : পদ্ম সম্মানে ভূষিত হতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালেই খবর আসে যে, বাংলা থেকে পদ্মশ্রী প্রাপকদের তালিকায় রয়েছে ইন্ডাস্ট্রির ‘বুম্বাদা’র নাম। আপামর বাঙালির উচ্ছ্বাসের সঙ্গে সঙ্গে আনন্দের ঢেউ লেগেছে অভিনেতার পরিবারেও। সুখবরটা পেয়েই ছেলের সঙ্গে ফোনে কথা বলেন বাবা অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। এবার এ বিষয়ে মুখ খুললেন সৎ মা ইরা চট্টোপাধ্যায়।
প্রসেনজিৎকে (Prosenjit Chatterjee) নিয়ে মুখ খুললেন সৎ মা
সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে প্রসেনজিতের পদ্মশ্রী প্রাপ্তি নিয়ে প্রতিক্রিয়া জানান ইরা চট্টোপাধ্যায়। তিনি জানান, বাবা বিশ্বজিৎকে ফোনে না পেয়ে তাঁকে ফোন করেছিলেন অভিনেতা। শুভেচ্ছা জানিয়েছেন তিনি। একইসঙ্গে ইরা বলেন, মুম্বইয়ে গেলে তাঁদের নানান জায়গায় খাওয়াতে নিয়ে যান ‘বুম্বা’। তাঁর ইচ্ছা, এবার অভিনেতা আসলে তাঁকে খাওয়ানোর।

কী জানালেন ইরা: তবে প্রসেনজিৎ নাকি কিছুই খেতে চান না। শুধু গ্রিন টি খেতে ভালোবাসেন তিনি। সেটাই করে খাওয়ানোর ইচ্ছা আছে বলে জানান ইরা। সৎ বোন শাম্ভবীও উচ্ছ্বসিত দাদার পুরস্কার প্রাপ্তিতে। জানালেন, তাঁর বন্ধুরাও খুব উত্তেজিত। অনেক বছর আগে তাঁর কিছু বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল প্রসেনজিতের।
আরও পড়ুন : ‘কেউ কেউ দাঙ্গা লাগানোর চেষ্টা করছে’, ভোটের আগে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী
পদ্মশ্রী পাচ্ছেন প্রসেনজিৎ: এ বছরের পদ্ম সম্মানের তালিকায় তারকাদের মধ্যে প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) ছাড়াও নাম রয়েছে দক্ষিণী তারকা মামুট্টি এবং আর মাধবনের। মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান দেওয়া হচ্ছে ধর্মেন্দ্রকেও।
আরও পড়ুন : গল্প নয়, বাস্তবের ‘টু স্টেটস’, দক্ষিণী প্রেমিকের সঙ্গে বাগদান সেরে তাক লাগালেন টেলি নায়িকা
সেই আশির দশক থেকে বাংলা ইন্ডাস্ট্রিকে জ্যেষ্ঠ পুত্রের দায়িত্ব নিয়ে সামলে আসছেন প্রসেনজিৎ। শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরুর পর নায়ক হিসেবে প্রথম ছবিতেই ছক্কা হাঁকান তিনি। বিভিন্ন ভূমিকায় তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। বর্তমানে বলিউডেও নিজের ছাপ রাখছেন প্রসেনজিৎ। অবশেষে সেই লড়াইয়ের স্বীকৃতি পেতে চলেছেন তিনি।













