বাংলাহান্ট ডেস্ক : গুঞ্জন ছিল আগে থেকেই। এবার সত্যি হল তা। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী অদৃজা রায় (Adrija Roy)। সদ্য প্রেমিকের সঙ্গে বাগদান সেরে বিনোদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী। তবে বাঙালি নয়, দক্ষিণী প্রেমিকের ঘরণী হতে চলেছেন বাংলার অদ্রিজা।
বাগদান সেরে ফেললেন অদ্রিজা (Adrija Roy)
বর্তমানে মুম্বইতেই কর্মরত অদ্রিজা। বেশ কয়েক বছর ধরেই হিন্দি বিনোদন জগতে নিজের প্রভাব বিস্তার করেছেন তিনি। নিজের জীবনের আরও এক নতুন অধ্যায়ের শুরুও তিনি করলেন মায়ানগরী থেকেই। মুম্বইয়ের এক সুন্দর খামারবাড়িতে আয়োজিত হয়েছিল অদ্রিজার বাগদানের অনুষ্ঠান।

কেমন সেজেছিলেন অভিনেত্রী: পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই বাগদান সেরেছেন অভিনেত্রী। দক্ষিণ ভারতীয় সাজেই এদিন নিজেকে সাজিয়ে তুলেছিলেন অদ্রিজা। কাঞ্জিভরম শাড়ি, দক্ষিণী ধাঁচে গয়না এবং চুলে ফুল লাগিয়েছিলেন তিনি। অন্যদিকে প্রেমিক বিগ্নেশকে দেখা গেল সাদা মুন্ডু অর্থাৎ দক্ষিণী স্টাইলে লুঙ্গি এবং নীল পাঞ্জাবিতে।
আরও পড়ুন : দেশপ্রেমের আবেগে ভর করে নয়া রেকর্ড, চার দিনেই ২০০ কোটি ছুঁতে চলল ‘বর্ডার ২’
কীভাবে পরিচয় দুজনের: সোশ্যাল মিডিয়ায় বাগদানের ছবি শেয়ার করেছেন অদ্রিজা (Adrija Roy)। সঙ্গে লিখেছেন, ‘যে ভালোবাসার জন্য প্রার্থনা করেছিলাম, আজ তার বাগদত্তা হলাম। একটা সাধারণ হ্যালো থেকে পবিত্র প্রতিশ্রুতি পর্যন্ত- আমার হৃদয় পরিপূর্ণ। আমার প্রিয় তোমাকে ভালোবাসি’। জানা গিয়েছে, গত বছর মে মাসে এক বন্ধুর পার্টিতে আলাপ হয় অদ্রিজা বিগ্নেশের। জুন মাসে প্রথম বার ডেটে গিয়েই নাকি অভিনেত্রী বিগ্নেশের মধ্যে নিজের জীবনসঙ্গীকে খুঁজে পেয়ে গিয়েছিলেন।
আরও পড়ুন : ‘কেউ কেউ দাঙ্গা লাগানোর চেষ্টা করছে’, ভোটের আগে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী
নিজের জীবনসঙ্গী যেমনটা চেয়েছিলেন তেমনটাই পেয়েছেন অদ্রিজা। প্রথম থেকেই তাঁর ইচ্ছা ছিল, অভিনয় দুনিয়ার বাইরের কাউকে বিয়ে করবেন। জানা গিয়েছে, বিগ্নেশ নাকি শোবিজ দুনিয়ার সঙ্গে যুক্ত নন। আপাতত তাঁরা বাগদান সেরে রাখলেও দু বছর পর বিয়ে করবেন বলে খবর। তখন নাকি বাঙালি এবং দক্ষিণী দুই রীতিতেই হবে বিয়ে।

















