‘কেউ কেউ দাঙ্গা লাগানোর চেষ্টা করছে’, ভোটের আগে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বিধানসভা নির্বাচনের আগে কোনও রকম অশান্তি সৃষ্টি করার প্ররোচনায় পা দেবেন না। নবান্নের বৈঠক থেকে রাজ্যবাসীর উদ্দেশে এদিন এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচনের আগে কেউ কেউ রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

নির্বাচনের আগে অশান্তি নিয়ে সতর্ক করলেন মমতা (Mamata Banerjee)

মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে নবান্ন থেকেই ওয়াটগঞ্জের দইঘাটে নতুন শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নতুন রূপে নির্মিত সিরিটি মহাশ্মশানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তারপরেই রাজ্যবাসীর উদ্দেশে তিনি আর্জি রাখেন, অশান্তি নিয়ে যেন কেউ কোনও প্ররোচনায় পা না দেন।

Mamata Banerjee warns of chaos before election

কী বললেন মুখ্যমন্ত্রী: তৃণমূল সুপ্রিমো এদিন বলেন, ৩০ শতাংশ কমিউনিটির কোনও লোক থাকলে ঝগড়া করলে রোড অবরোধ করে দেবে। এমনই ২৬ শতাংশ শিডিউল কাস্ট রয়েছে। ৬ শতাংশ আদিবাসী রয়েছে। আদিবাসী কিছু হলেই ট্রেন অবরোধ করতে বসে যায়।

আরও পড়ুন :  তথ্য গোপন করছে কমিশন? SIR প্রক্রিয়ার যুক্তি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের নতুন মামলা

পরিযায়ী শ্রমিকদের নিয়ে বার্তা: মুখ্যমন্ত্রী বলেন, তিনি চান সবাই একসঙ্গে মিলেমিশে থাকুক। শান্তি বজায় রাখার বার্তা দিয়ে তিনি বলেন, ‘কেউ কেউ দাঙ্গা লাগানোর চেষ্টা করছে ভোটের জন্য। কিন্তু আমাদের ৩৬৫ দিন থাকতে হয়। এই বাংলা সবার’। এদিন নবান্ন থেকে পরিযায়ী শ্রমিকদের উপরে হেনস্থার বিষয়টি নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি বলেন, বাংলায় দেড় কোটি ভিন রাজ্যের শ্রমিক কাজ করেন। কিন্তু এখানে কেউ তাঁদের সমস্যা করে না। অথচ বাংলার শ্রমিকরা বাইরে কাজ করতে গেলেই তাঁদের উপরে অত্যাচার হচ্ছে।

আরও পড়ুন : দেশপ্রেমের আবেগে ভর করে নয়া রেকর্ড, চার দিনেই ২০০ কোটি ছুঁতে চলল ‘বর্ডার ২’

এদিন নিজের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলেন, তিনি বনধের বিরোধী। বাম আমলে ৭৫ লক্ষ কর্মদিবস নষ্ট হয়েছিল। এখন বাংলায় আর বনধ হয় না। তাই শিল্পের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, শিল্পপতিদের জন্য নিরাপদ জায়গা দেবে বাংলা।