বাংলাহান্ট ডেস্ক : সানি দেওলের হাত ধরে নতুন অধ্যায় শুরুর পথে বলিউড। দীর্ঘদিন পর ‘বর্ডার ২’ (Border 2) নিয়ে ফিরেই একের পর এক ধামাকা করে চলেছেন ধর্মেন্দ্র-পুত্র। দেশ ভক্তির আবহে মাত্র তিন দিনেই ১০০ কোটি পার করে গিয়েছিল বর্ডার ২। তৃতীয় দিনের বড় বাধা পেরিয়ে নতুন রেকর্ড গড়েছিল ছবিটি। কিন্তু প্রজাতন্ত্র দিবসে কার্যত বক্স অফিসের ছবিটাই বদলে দিল বর্ডার ২।
প্রজাতন্ত্র দিবসে রেকর্ড আয় বর্ডার ২ (Border 2) এর
লম্বা উইকেন্ড থাকায় শুরুতেই ভালো আয় হওয়ার সম্ভাবনা ছিল বর্ডার ২ এর। কিন্তু এমন উদাহরণ অনেক দেখা গিয়েছে, শুরুটা দুর্দান্ত হলেও সপ্তাহের প্রথম দিনে মুখ থুবড়ে পড়েছে অনেক সুপারহিট ছবি। কিন্তু বর্ডার ২ এর ক্ষেত্রে তেমনটা হয়নি। বরং বক্স অফিস বিশ্লেষকদের বড়সড় ঝটকা দিয়ে চতুর্থ দিনে রেকর্ড আয় করেছে বর্ডার ২।

কত আয় সানির ছবির: সোমবার প্রজাতন্ত্র দিবস থাকায় দেশভক্তির আমেজে দলে দলে দর্শকরা ভিড় করেছিল প্রেক্ষাগৃহে। আয়ও বেড়েছে চড়চড়িয়ে। বক্স অফিসের প্রাথমিক রিপোর্ট বলছে, সোমবার বর্ডার ২ এর আয় ছিল গত চার দিনের মধ্যে সর্বোচ্চ। এদিন প্রায় ৫৬ কোটি টাকা আয় করেছে ছবিটি। তৃতীয় দিনের আয় ছিল প্রায় ৫৪.৫ কোটি টাকা।
আরও পড়ুন : আনন্দপুরে বিক্ষোভের মুখে সুজিত বসু, কোথায় ছিলেন ঘটনার দিন? জবাব দিলেন দমকল মন্ত্রী
চারদিনেই ধামাকা বর্ডার ২ এর: সাধারণত দেখা যায়, উইকেন্ডের পরে সোমবার প্রায় অর্ধেক নেমে যায় ছবির সংগ্রহ। কিন্তু বর্ডার ২ (Border 2) সমস্ত হিসেব পালটে দিয়েছে। গত চারদিনেই প্রায় ১৭৭ কোটির উপরে আয় করে নিয়েছে এই ছবি। সূত্রের খবর অনুযায়ী, বিশ্বব্যাপী প্রায় ১৮৫ কোটি টাকার বেশি আয় করেছে বর্ডার ২। যে হারে ছবিটির ব্যবসা এগোচ্ছে তাতে মনে করা হচ্ছে, বুধবারের মধ্যেই ২০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলতে পারে ছবিটি।
আরও পড়ুন : তথ্য গোপন করছে কমিশন? SIR প্রক্রিয়ার যুক্তি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের নতুন মামলা
প্রসঙ্গত, বর্ডার ছবির ঐতিহাসিক সাফল্যের পর বর্ডার ২ এর পরিধি আরও বাড়ানো হয়েছে। ১৯৭১ সালের ভারত পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। মুখ্য ভূমিকায় সানি ছাড়াও রয়েছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ এবং আহান শেট্টি।












