বাংলাহান্ট ডেস্ক : আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে এখনও স্তম্ভিত শহর কলকাতা। প্রাক প্রজাতন্ত্র দিবসে শহরে এই ভয়খবহ অগ্নিকাণ্ডের জের এখনও পুরোপুরি মাত্রায় বজায় রয়েছে মানুষের মনে। বহু জীবন চলে গিয়েছে, বিপর্যস্ত বহু পরিবার। কিন্তু ঘটনার দিন একবারের জন্যও রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bose) কেন দেখা গেল না দুর্ঘটনাস্থলে? কোথায় ছিলেন তিনি ঘটনার দিন? প্রশ্ন তুলেছে বিরোধীরা।
আনন্দপুর অগ্নিকাণ্ডের দিন কোথায় ছিলেন সুজিত বসু (Sujit Bose)?
সাধারণত শহরে কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেই ছুটে যান দমকল মন্ত্রী। এমনটাই দেখা গিয়েছে বরাবর। কিন্তু আনন্দপুরের ঘটনায় হল ব্যতিক্রম। কোথায় ছিলেন মন্ত্রী সুজিত বসু? বিতর্কের মাঝেই জানা গেল, ঘটনার দিন নাকি দুপুর থেকে লেকটাউনেই ছিলেন তিনি। অথচ প্রায় ৮ কিমি দূরে আনন্দপুরে একবারের জন্যও গেলেন না কেন মন্ত্রী?

জবাব দিলেন দমকলমন্ত্রী: বিরোধীদের প্রশ্নের এবার সপাটে জবাব দিলেন সুজিত বসু (Sujit Bose)। মন্ত্রীর পালটা প্রশ্ন, দমকল মন্ত্রীকে কি সবসময় স্পটে থাকতে হবে? দমকল মন্ত্রী আছে। শুধু গেলেই তো হবে না। কাজটাও করতে হবে। তাহলে ১২ টা গাড়ি কীভাবে জোগাড় হল? পালটা প্রশ্ন তুলেছেন মন্ত্রী।
আরও পড়ুন : ‘খ্যাতি চাই না’, বিয়ে বিতর্কের মাঝেই মুখ খুললেন হিরণের দ্বিতীয় স্ত্রী
বিরোধীদের কটাক্ষ সুজিতের: একইসঙ্গে বিরোধীদের কটাক্ষ শানিয়ে তাঁর বক্তব্য, বিরোধীরা অনেক কথাই বলে। কিছুদিন আগেই অন্য রাজ্যে অনেক ঘটনা ঘটেছে। ২৫-৩০ জন মারা গেল। গোয়াতে আরও অনেক জায়গায় মারা গেল। বিরোধীদের সস্তার রাজনীতি বলেও কটাক্ষ করতে ছাড়েননি মন্ত্রী। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, দমকল মন্ত্রী ফেস্টিভ্যাল পালন করছেন।
আরও পড়ুন : ‘দিদি ইডি-কে হারিয়েছেন এবার..,’ ভোটের আগেই বাংলা নিয়ে বড় ভবিষ্যদ্বাণী অখিলেশের
উল্লেখ্য, ঘটনার প্রায় ৩২ ঘন্টা পর আনন্দপুরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী সুজিত বসু। ‘গো ব্যাক’ স্লোগানের মুখে তিনি জানান, প্রজাতন্ত্র দিবসের কারণে গতকাল ব্যস্ত ছিলেন তিনি। আনন্দপুরের ঘটনায় পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, দেহগুলি এতটাই পুড়ে গিয়েছে যে শনাক্তকরণের জন্য ডিএনএ টেস্টের জন্য পাঠানো হবে।












