‘খ্যাতি চাই না’, বিয়ে বিতর্কের মাঝেই মুখ খুললেন হিরণের দ্বিতীয় স্ত্রী

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : তাঁর দ্বিতীয় বিয়ে নিয়ে শোরগোল অব্যাহত বিভিন্ন মহলে। কিন্তু এখনও মুখে কুলুপ এঁটে রেখেছেন তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। কিন্তু তাঁর দুই স্ত্রীর মধ্যে এখনও চলছে চুলোচুলি। এর আগে হিরণের সঙ্গে সম্পর্ক, দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খোলেন অভিনেতার দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি। যদিও সেই পোস্ট কিছুক্ষণের মধ্যেই আবার ডিলিট করে দেন তিনি।

বিয়ে বিতর্কে মুখ খুললেন হিরণের (Hiran Chatterjee) দ্বিতীয় স্ত্রী

তবে সম্প্রতি সরাসরি সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেন ঋতিকা। কিছুদিন আগেই অস্ত্রোপচারের জেরে এখনও পুরোপুরি সুস্থ হননি ঋতিকা। উপরন্তু সোশ্যাল মিডিয়ায় নিত্য বিতর্ক, কাদা ছোড়াছুড়ি। এসবের মাঝে ঋতিকার বক্তব্য, এই সবকিছু থেকে তিনি দূরেই থাকতে চান।

Ritika giri opened up amid marriage controversy with hiran chatterjee

কী বললেন ঋতিকা: কিছুদিন আগেই অস্ত্রোপচার হয়েছে ঋতিকার। অ্যাপেন্ডিক্স বাদ পড়েছে তাঁর। এখনও পুরোপুরি সুস্থ নন তিনি। সংবাদ মাধ্যমের কাছে ঋতিকা জানান, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি। এখনও শরীর খুব একটা ভালো নেই। তবে তিনি চান সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। এর বেশি কিছু নয়।

আরও পড়ুন : ছিল বড়সড় হামলার ছক? ১৮৭ টি বস্তায় প্রায় ১০,০০০ কেজি বিস্ফোরক উদ্ধার এই রাজ্যে

দূরে থাকতে চান ঋতিকা: ঋতিকার কথায়, তিনি খ্যাতি চান না। এতদিন তিনি যা পেয়েছেন সবটাই ঈশ্বরপ্রদত্ত। এই সবকিছু থেকে নিজেকে দূরে রাখতে চান তিনি। এর আগে অবশ্য হিরণের (Hiran Chatterjee) সঙ্গে বিয়ে এবং সম্পর্ক নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছিল ঋতিকাকে। তবে এবার তিনি এসব থেকে নিজেকে দূরে রাখারই সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন : ফেব্রুয়ারিতেই হাই ভোল্টেজ রাজনৈতিক সংঘাত? মুখ্যমন্ত্রীর দিল্লি সফর ঘিরে বাড়ছে জল্পনা

প্রসঙ্গত, কিছুদিন আগেই হিরণ ঋতিকার একটি ছবি ভাইরাল হয়। ভাইরাল ছবিতে হিরণকে ভাইফোঁটা দিতে দেখা যাচ্ছে ঋতিকাকে। সেই ছবি নিয়ে অভিনেতা বিধায়কের প্রথম স্ত্রী অনিন্দিতা প্রশ্ন তোলেন, ২০২১ সালের নভেম্বর মাসে যদি ঋতিকা হিরণকে ভাইফোঁটা দেন, তাহলে পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক হয় কী করে? তবে এ নিয়ে কোনও জবাব দেননি ঋতিকা।