ফেব্রুয়ারিতেই হাই ভোল্টেজ রাজনৈতিক সংঘাত? মুখ্যমন্ত্রীর দিল্লি সফর ঘিরে বাড়ছে জল্পনা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে শাসক বিরোধী সংঘাত অব্যাহত। এসআইআর এর নামে আমজনতাকে হয়রান করার অভিযোগ বহুদিন ধরেই করে আসছে তৃণমূল। এর মাঝেই খবর, দিল্লি সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তিন দিনের এই রাজনৈতিক সফরে একাধিক ইস্যু জাতীয় রাজনৈতিক মঞ্চে উঠে আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এসআইআর আবহেই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) দিল্লি সফরের জল্পনা

এসআইআর ইস্যুতে এর আগে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিনিধি দল। দলীয় নেতৃত্বের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বৈধ ভোটারদের নামও বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রথম থেকেই বিষয়টি নিয়ে সরব। একজনও বৈধ ভোটারের নাম বাদ পড়লে তিনি দিল্লিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন।

Mamata Banerjee may go to delhi amid SIR controversy

যেতে পারেন মৃতদের পরিবার সদস্যরা: এমতাবস্থায় তাঁর দিল্লি সফর নিয়ে বাড়ছে জল্পনা। দিল্লিতে গিয়ে তিনি জাতীয় নির্বাচন কমিশনের দফতরে যেতে পারেন বলে খবর। এও শোনা যাচ্ছে এসআইআর প্রক্রিয়ায় যেসব পরিবারে মৃত্যু হয়েছে বলে দাবি উঠেছে, সেইসব পরিবারের প্রতিনিধিরাও মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) দিল্লি সফরের সঙ্গী হতে পারেন। এদিকে ১ লা ফেব্রুয়ারি বাজেট পেশের আগেই সর্বদল বৈঠক ডাকা হয়েছে কেন্দ্রের তরফে।

আরও পড়ুন : বিরাজ করছে যুদ্ধের আবহ, তার মাঝেই ভারতকে ধন্যবাদ জানাল ইরান? ব্যাপারটা কী?

কবে হবে দিল্লি সফর: যদিও মুখ্যমন্ত্রীর সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি, তবে মনে করা হচ্ছে একাধিক বিরোধী দলের শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ হতে পারে। থাকতে পারেন অভিষেকও। তাই সব দিক থেকেই মুখ্যমন্ত্রীর দিল্লি সফর ঘিরে হাই ভোল্টেজ রাজনৈতিক সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন : ফুচকা থেকে পাতুরি-গোলবাড়ির কষা মাংস, মধুমিতার ‘কালীপুজো’ থিমড রিসেপশনে কী মেনু ছিল?

তৃণমূল সূত্রে খবর, দিল্লি সফরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে সরব হতে পারেন মুখ্যমন্ত্রী। শুনানির নামে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে তার প্রতিবাদ করার কথাও তিনি ঘনিষ্ঠ মহলে বলেছেন বলে খবর।