বাংলাহান্ট ডেস্ক : নতুন সংসার শুরু করলেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। সরস্বতী পুজোর দিন ছোটবেলার বন্ধু দেবমাল্যর সঙ্গে চারহাত এক হয় তাঁর। আর প্রজাতন্ত্র দিবসের আগের রাতে হল দুজনের তারকাখচিত রিসেপশন। শোভাবাজার রাজবাড়িতে রাজকীয় ধাঁচেই হল মধুমিতা এবং দেবমাল্যর রিসেপশন।
রাজকীয় রিসেপশন মধুমিতা (Madhumita Sarcar) দেবমাল্যর
রিসেপশনের থিমও ছিল বেশ আকর্ষণীয়- কালীপুজো। আসলে মধুমিতা দেবমাল্য দুজনেই ভোলেবাবার ভক্ত। তাই মহাদেবের ত্রিশূল দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল এদিনের অনুষ্ঠান। লাল সাদা ছিল এদিনের থিম। সেই মতো লাল টুকটুকে শাড়িতে সেজেছিলেন মধুমিতা। পাশে সাদা শেরওয়ানিতে দেখা গেল দেবমাল্যকে।

কেমন ছিল মেনু: চমকপ্রদ ছিল রিসেপশনের মেনুও। পুরোটাই ছিল বাঙালিয়ানায় মোড়া। প্রথমেই ছিল ফুচকার আয়োজন। মধুমিতা (Madhumita Sarcar) নিজেও স্টলে এসে ফুচকা খেয়েছেন। এছাড়াও ছিল গন্ধরাজ ঘোল, আমপোড়া শরবত, ডাবের জল, সুগন্ধি কেশর চায়ের মতো পানীয়।
আরও পড়ুন : ভারতের কৌশলে কুপোকাত বাংলাদেশ! সঙ্কটের সম্মুখীন হাজার হাজার কর্মসংস্থান
মেনু ছিল চমকে ঠাসা: স্টার্টারে ছিল গোল্ডেন ফ্রায়েড প্রন, ফিশ ফ্রাই, গন্ধরাজ চিকেন সহ নানান কাবাব। এরপর মেন কোর্সে ছিল লুচি এবং কড়াইশুঁটির কচুরি সহযোগে আলুর দম, ভেজিটেবল চপ, সাদা ভাত, ফুলকপির রোস্ট, বাসন্তী পোলাও, মাছের পাতুরি, চিংড়ি মালাইকারি, দই কাতলা, গোলবাড়ির কষা মাংস।
আরও পড়ুন : আম্বানি পিছু হটলেও এগিয়ে এল সরকারি কোম্পানি! রাশিয়ান তেল কেনায় এবার নয়া চমক
সবশেষে মিষ্টিমুখের জন্য ছিল চাটনি, পাঁপড়, গরম রসগোল্লা, রসমালাই এবং গরমাগরম জিলিপি। অতিথিদের আপ্যায়নে কোনো খামতি রাখেননি তারকা দম্পতি। সকলের আশীর্বাদ এবং শুভকামনা নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন মধুমিতা দেবমাল্য।












