বাংলাহান্ট ডেস্ক : আনন্দপুর অগ্নিকাণ্ডে (Anandapur Fire) মৃত এবং নিখোঁজদের পরিবারের জন্য বড়সড় আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে বহু মানুষ এখনও নিখোঁজ। তাঁরা আদৌ জীবিত রয়েছেন কিনা তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। এমতাবস্থায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে আর্থিক সাহায্য দিয়ে পাশে থাকার কথা জানালেন কলকাতার মেয়র।
আনন্দপুর অগ্নিকাণ্ডে (Anandapur Fire) ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার ঘোষণা
তিনি ঘোষণা করেন, অগ্নিকাণ্ডে মৃত এবং নিখোঁজদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনের পর ফিরহাদ বলেন, খুব ভয়াবহ আগুন লেগেছে। পুলিশ বিষয়টির তদন্ত করছে। অনেকে দাবি করেছেন, বেআইনি ভাবে জলাজমি ভরাট করে তৈরি করা হয়েছে এই সব গুদাম। উত্তরে মেয়র বলেন, ২০০৬ সাল থেকে চলছে। তবে তাঁর কথায়, জলাজমি ভরাট বাম আমলে হত। এখন আর হয় না।

জলাজমি ভরাট করে গুদাম: আরও প্রশ্ন উঠছে, এইসব গুদামগুলিতে কি বেআইনি ভাবে কাজ চলছিল? অগ্নিনির্বাপন ব্যবস্থা (Anandapur Fire) কি ছিল? না থাকলে কলকাতা পুরসভা কেন কোনও পদক্ষেপ করল না? উত্তরে ফিরহাদ বলেন, কারোর রুটিরুজি কেড়ে নেওয়া ঠিক নয়। জলাজমি কিনা তা জানা নেই। তবে তিনি বলেন, ক্ষতিগ্রস্থদের পরিবারের পাশে দাঁড়াতেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পাঠিয়েছেন।
আরও পড়ুন : ‘এতটা শরীর খারাপ…’, বিয়ের বাকি দু সপ্তাহ, হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন রণজয়
জোড়া গুদামে লাগে আগুন: এদিকে নাজিরাবাদে ভস্মীভূত ডেকরটর্সের গুদামের মালিককেও গড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। আনন্দপুরে যে মোমো কোম্পানির গুদামে আগুন লাগে, ডেকরটর্সের গুদামটিও তার লাগোয়া। রবিবার রাত ৩ টে নাগাদ আগুন লাগে জোড়া গুদামে (Anandapur Fire)। জানা গিয়েছে, ঘটনার দিন রাতে অনেকেই ছিলেন ডেকরটর্সের ওই গুদামে। কেউ বিশ্রাম নিচ্ছিলেন, কেউ আবার কাজ করছিলেন। তখনই লাগে আগুন।
আরও পড়ুন : ‘কিছুই তো…’, ছেলের পদ্মশ্রী প্রাপ্তিতে উচ্ছ্বসিত বিশ্বজিৎ, কিন্তু সৎ মা কী বললেন প্রসেনজিৎকে নিয়ে?
পুলিশ সূত্রে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অনেকেই এখনও নিখোঁজ। তাঁদের পরিবারের সদস্যরা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন তাঁদের। আদৌ তাঁরা বেঁচে আছেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।












