‘এতটা শরীর খারাপ…’, বিয়ের বাকি দু সপ্তাহ, হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন রণজয়

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : প্রেমের মাস শুরু হতে চলেছে। সেই সঙ্গে টলিপাড়াতেও একের পর এক বিয়ের সানাইও বেজে উঠছে। সদ্য সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার। এবার নব বিবাহিতদের তালিকায় নাম লেখাতে চলেছেন রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) এবং শ্যামৌপ্তি মুদলী। কিন্তু বিয়ের মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকতেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন রণজয়।

বিয়ের আগে শরীর খারাপ রণজয়ের (Ranojoy Bishnu)

আগামী ১৪ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন রণজয় শ্যামৌপ্তি। জোরকদমে চলছে প্রস্তুতি। টুকটাক আইবুড়োভাত খাওয়াও শুরু করে দিয়েছেন যুগলে। এর মধ্যেই হঠাৎ রণজয়ের অসুস্থতার খবর। বিয়ের মাত্র কদিন আগে হঠাৎ কী হল অভিনেতার?

Ranojoy Bishnu fell sick before marriage

কী হয়েছে অভিনেতার: বিয়ে নিয়ে প্রকাশ্যে খুব বেশি কিছু বলতে এখনও শোনা যায়নি রণজয়কে। তবে তিনি জানালেন, হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে পড়েছেন তিনি। আসলে ছোট থেকেই ঠাণ্ডা লাগার ধাত রয়েছে রণজয়ের। সামান্য সিজন চেঞ্জেই সর্দিকাশিতে ভোগেন তিনি। তবে এবারে বাড়াবাড়ি রকমের ঠাণ্ডা লেগে গিয়েছে। রীতিমতো কাবু হয়ে পড়েছেন অভিনেতা।

আরও পড়ুন : দেশপ্রেমের আবেগে ভর করে নয়া রেকর্ড, চার দিনেই ২০০ কোটি ছুঁতে চলল ‘বর্ডার ২’

বাকি রয়েছে প্রস্তুতি: রণজয় (Ranojoy Bishnu) জানান, অনেকদিন পর এতটা শরীর খারাপ হয়েছে তাঁর। খুব জ্বর। ডাক্তার দেখিয়েছেন। আপাতত দুদিন বিশ্রাম নিতে বলা হয়েছে তাঁকে। বিয়ের আগে হাতে আর কিছুদিনই সময় রয়েছে। তাই দ্রুত সুস্থ হয়ে উঠে বাকি প্রস্তুতি সেরে ফেলতে চান রণজয়।

আরও পড়ুন : ‘কেউ কেউ দাঙ্গা লাগানোর চেষ্টা করছে’, ভোটের আগে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

প্রেমের দিন অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-তেই চারহাত এক হচ্ছে রণজয় শ্যামৌপ্তির। একই দিনে রিসেপশন। জানা গিয়েছে, খুব বেশি জাঁকজমক নয়। বরং ছিমছাম অনুষ্ঠান করবেন তাঁরা। এমন সাদামাটা অনুষ্ঠানই নাকি রণজয়ের পছন্দ। যদিও বিয়ে নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে রয়েছেন দুজনেই। রণজয়কে শেষবার দেখা গিয়েছে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে। তবে শোনা যাচ্ছে, আগামীতে আবারও নতুন সিরিয়ালে দেখা যেতে পারে তাঁকে।