Durga Puja 2026 Live Updates

চতুর্থ T20-র আগে খোশমেজাজে টিম ইন্ডিয়া! খেলোয়াড়রা দেখতে গেলেন এই সিনেমা

Published on:

Published on:

Team India in good mood ahead of Ind vs NZ 4th T20.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজের চতুর্থ ম্যাচ খেলবে ভারত (IND vs NZ)। সেইজন্য ভারতীয় খেলোয়াড়রা ইতিমধ্যেই ভাইজ্যাকে পৌঁছেছেন। তবে, ভাইজ্যাকে পৌঁছানোর পর, টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা গত শুক্রবার মুক্তিপ্রাপ্ত বর্ডার ২ ছবিটি দেখেছেন। ভারতীয় দল প্রজাতন্ত্র দিবসে সানি দেওল এবং বরুণ ধাওয়ান অভিনীত এই সিনেমাটি প্রত্যক্ষ করে। টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা গত ২৬ জানুয়ারি ভাইজ্যাকে বরুণ আইনক্সে সিনেমাটি দেখতে গিয়েছিলেন।

চতুর্থ T20-র আগে খোশমেজাজে টিম ইন্ডিয়া (Ind vs NZ):

ধুরন্ধরের পর, টিম ইন্ডিয়া দেখল বর্ডার ২: জানিয়ে রাখি যে সম্প্রতি ধুরন্ধরের পর, বর্ডার ২ হল দ্বিতীয় ছবি যেটি দেখার জন্য টিম ইন্ডিয়ার সমস্ত খেলোয়াড়রা একসঙ্গে থিয়েটারে উপস্থিত হয়েছিলেন। অক্ষয় খান্না এবং রণবীর সিং অভিনীত ধুরন্ধর গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T20 ম্যাচের জন্য টিম ইন্ডিয়া সেই সময়ে লখনউতে ছিল। গত ১৫ ডিসেম্বর, ২০২৫ তারিখে, পুরো ভারতীয় দল লখনউয়ের ফিনিক্স প্লাজায় ওই সিনেমাটি দেখতে গিয়েছিল।

জানিয়ে রাখি যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইতিমধ্যেই T20 সিরিজ জিতে নেওয়ার পর, টিম ইন্ডিয়া ক্লিন সুইপ করার লক্ষ্যে রয়েছে। তাই, চতুর্থ T20-র আগে খোশমেজাজে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা বর্ডার ২ দেখতে গিয়েছিলেন।

আরও পড়ুন: নির্বাচনের প্রচারে সরাসরি হিন্দুদের মারার হুমকি! ইউনূসের বাংলাদেশে শিউরে ওঠার মতো অবস্থা

উল্লেখ্য যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ইতিমধ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের T20 সিরিজে প্রথম ৩ টি ম্যাচে জিতেছে। এমতাবস্থায়, T20 বিশ্বকাপের আগে এই সিরিজ ক্লিন সুইপ করতে চায় ভারতীয় দল।

আরও পড়ুন: ২ মাসেই স্টকে ৬০ শতাংশের বৃদ্ধি! বিনিয়োগকারীদের মালামাল করে বড় ঘোষণা করল এই সংস্থা

ভাইজ্যাকে ভারতের T20রেকর্ড: জানিয়ে রাখি যে, ভারতীয় দল ভাইজ্যাকে চতুর্থ T20 ম্যাচ খেলবে। ওই মাঠে T20 ম্যাচে তারা প্রথম নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এর আগে, ভারত সেখানে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা এই ৩ টি দলের বিরুদ্ধে ৪ টি T20 ম্যাচ খেলেছে। যার মধ্যে টিম ইন্ডিয়ায় ৩ টিতে জিতেছে এবং ১ টিতে পরাজিত হয়েছে।