SIR শুনানিতে উপস্থিত হয়েছিল পলাতক আসামি, তারপরেই যা হল… তুমুল চাঞ্চল্য উলুবেড়িয়ায়

Published on:

Published on:

A murder occurred in Uluberia during SIR hearing
Follow

বাংলা হান্ট ডেস্ক:এসআইআর (SIR)-এর শুনানিতে এসে খুনের ঘটনা। মৃতের নাম শেখ আসগার। প্রতিবেশীর বিরুদ্ধেই উঠল আসগারকে খুনের অভিযোগ, তার পরিবার সূত্রে সেরকমই জানা গেছে। তিনি শ্যামপুরের ডিহিমন্ডল ঘাট এলাকার বাসিন্দা। শেখ আসগার এর বয়স প্রায় ৬২ বছর।

এসআইআর (SIR)-এর শুনানিতে এসে খুনের ঘটনায় চাঞ্চল্য

শেখ আসগার এসআইআর এর শুনানিতে ডাক পেয়ে এসেছিলেন বড়দাবাড় গ্রাম পঞ্চায়েতে। তাঁর পরিবার অভিযোগ তুলে বলছে যে, তাকে শুনানিতে আসতে দেখে প্রতিবেশী শেখ সাদ্দাম, শেখ সাবির সহ কয়েকজন তুলে নিয়ে যায় এবং সেখানেই তাকে মারধর করা শুরু হয়। ঘটনার খবর পেয়ে পরে শ্যামপুর থানার পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।

আহত অবস্থায় প্রথমে ঝুমঝুমি গ্রামীণ হাসপাতালে তাঁকে চিকিৎসা করানো হয়। পরে শ্যামপুর থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে আবার রাত্তিরে তার বাড়ির লোককে খবর দেওয়া হয় যে আসগার অসুস্থ হয়ে পড়েছে। তাঁকে ফের ঝুমঝুমি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরিবারের লোকেরা হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা জানান যে আসগার মারা গিয়েছেন। এর পরেই পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুন:SIR এর পরেই শুরু জনগণনা, বাড়িতে বসে মোবাইলেই হবে ফর্ম ফিল আপ, জেনে রাখুন পদ্ধতি

আসগারের ভাইপো হলেন শেখ সাইফুদ্দিন। তিনি জানান যে মঙ্গলবার এসআইআর এর শুনানির লাইনে থাকার সময়, তিনি জানতে পারেন তাঁর কাকাকে সাদ্দামরা তুলে নিয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে উদ্ধারের জন্য তাঁরা যায়। কিন্তু সাদ্দামের পরিবারের লোকেরা ছুরি কাটারি নিয়ে ঘোরাঘুরি করছিল এবং কাউকে কাছে যেতে দেয়নি ঘটনাস্থলের।

আরও পড়ুন:বাড়ি তৈরির আগে এবার গুনতে হবে ‘ডেভেলপমেন্ট ফি’, রাজস্বে রেকর্ড কলকাতা পুরসভার, জানুন বিস্তারিত

A murder occurred in Uluberia during SIR hearing

তারপর পুলিশে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে উদ্ধার করে আসগারকে। পুলিশ হেফাজত থেকে কিভাবে অসুস্থ হয়ে মারা গেছে আসগার, সে বিষয়ে তাঁরা সঠিক জানেন না। পুলিশ আসগারকে চিকিৎসা করানোর পরও কিভাবে হল এই মর্মান্তিক পরিণতি হয় তা নিয়ে পরিবারের লোকেরা সন্ধিহান। এ ব্যাপারে যাতে পূর্ণাঙ্গ তদন্ত করে পুলিশ, সেই দাবী জানায় আসগারের ভাইপো।