SIR এর পরেই শুরু জনগণনা, বাড়িতে বসে মোবাইলেই হবে ফর্ম ফিল আপ, জেনে রাখুন পদ্ধতি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : শুরু হতে চলেছে দেশের ষোড়শ জনগণনা (Census)। এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পরেই আদমশুমারি শুরু হবে বলে জানা গিয়েছে। দুটি পর্যায়ে সম্পন্ন হবে ২০২৭ সালের জনগণনা। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রথম ধাপে পরিবারের তালিকা তৈরি এবং গৃহ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। আর দ্বিতীয় ধাপে হবে জনসংখ্যা এবং বর্ণভিত্তিক গণনা।

শুরু হবে ষোড়শ আদমশুমারি (Census)

উল্লেখ্য, এবারই প্রথম বার পাওয়া যাবে স্ব গণনার সুবিধা। অর্থাৎ দেশের নাগরিকরা নিজেরাই অনলাইনের মাধ্যমে আদমশুমারির তথ্য জমা করতে পারবেন। চলতি বছরই এপ্রিল মাস থেকে শুরু হবে জনগণনার প্রথম ধাপ। আর দ্বিতীয় পর্যায় শুরু হবে ২০২৭ এর ফেব্রুয়ারি মাসে। তবে গৃহতালিকাকরণ শুরু হওয়ার ১৫ দিন আগেই যে কোনও রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মিলবে স্ব গণনার সুযোগ।

First time digital census in India

কী কী ভাষায় থাকবে পোর্টাল: জানা যাচ্ছে, ইংরেজি, হিন্দি ছাড়াও বাংলা, তামিল, তেলুগু, উর্দু, অসমিয়া, গুজরাটি, কন্নড়, কোঙ্কণী, মালয়ালম, মরাঠি, মণিপুরী, নেপালি, ওড়িয়া এবং পঞ্জাবি সহ মোট ১৬ টি ভাষা থাকবে পোর্টালে। কীভাবে করবেন স্ব গণনা (Census)?

আরও পড়ুন : ভোল বদলাচ্ছে রুবির মোড়, ৫০ কোটি খরচে তৈরি হবে স্কাইওয়াক, অনুমোদন লালবাজারের

কীভাবে দেবেন তথ্য: নিজেই অনলাইনে তথ্য দিতে হলে প্রথমেই মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর Self Enumeration পোর্টালে লগ ইন করতে হবে। ফর্মে থাকা সমস্ত প্রশ্নের জবাব দিয়ে ফর্মটি জমা দিতে হবে। এরপর একটি রেফারেন্স আইডি তৈরি হবে। সেটি পাঠানো হবে নিবন্ধিত মোবাইল নম্বরে।

আরও পড়ুন : সাক্ষাৎ ‘জতুগৃহ’ জোড়া গুদাম, কোথা থেকে লাগল আগুন? আনন্দপুরের প্রকাশ্যে বিষ্ফোরক তথ্য

পরবর্তী সময়ে গণনাকারীরা বাড়িতে এলে তাঁদের ওই রেফারেন্স আইডিটিই দেখাতে হবে। আগে থেকে স্ব গণনা অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ করা থাকলে তথ্য যাচাই করবে গণনাকারীরা। যাচাই এর পর সেই তথ্য অন্তর্ভুক্ত করা হবে মূল ডেটাবেসে।