খরচ মাত্র ৭৫ টাকা! আধার কার্ডে মোবাইল নম্বর ও ঠিকানা বদলাতে চান? জানুন পুরো আপডেট প্রক্রিয়া

Published on:

Published on:

Aadhaar Card document update will cost only 75 rupees
Follow

বাংলা হান্ট ডেস্ক: আধার কার্ডের (Aadhaar Card) তথ্য আপডেট করাও একান্তই দরকার হয়। এবার যদি আধার কার্ড আপডেট করা না থাকে তাহলে পাসপোর্ট, রেশন কার্ড, জীবন বীমার সমস্ত কাজ আটকে যেতে পারে। তাই সময় মতন এইগুলোকে আপডেট করা একান্তই জরুরী। কিন্তু অনেক সময় কাগজের আধার কার্ড অনেক সময় ভিজে নষ্ট হয়ে যায় ছিঁড়ে যায়। কিংবা দীর্ঘদিন ব্যবহারে লেখা ও ছবি অস্পষ্ট হয়ে পড়ে। এই সমস্যার কথা মাথায় রেখেই সাধারণ মানুষের জন্য বিশেষ ব্যবস্থা করেছে ইউআইডিএআই।

আধার ডকুমেন্ট আপডেট করতে লাগবে মাত্র ৭৫ টাকা (Aadhaar Card)

বর্তমান দিনে প্রত্যেকটি ভারতীয় নাগরিকদের ভোটার কার্ড প্যান কার্ডের পাশাপাশি আধার কার্ডের (Aadhaar Card) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় মতন এই কার্ড আপডেট না করলে বহু সরকারি কাজ আটকে যায়। আবার অনেক সময় দেখা যায় আধার কার্ড ভিজে নষ্ট হয়ে গেলে তার মধ্যে থাকা সমস্ত তথ্য হারিয়ে যায়। এই সমস্যার কথা মাথায় রেখেই সাধারণ মানুষের জন্য বিশেষ ব্যবস্থা করেছে ইউআইডিএআই।

Aadhaar Card document update will cost only 75 rupees

আরও পড়ুন: বিরিয়ানির আলুতে মশলা ঢুকছে না? এই সহজ ট্রিকেই বদলে যাবে স্বাদ

UIDAI চালু করেছে আধার পিভিসি কার্ড। এটি দেখতে একেবারে এটিএম বা প্যান কার্ডের মতো প্লাস্টিকের তৈরি। ফলে এটি অনেক বেশি মজবুত এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। কাগজের কার্ডের মতো সহজে নষ্ট হওয়ার আশঙ্কা নেই। এই নতুন একটি চেহারা ভিন্ন। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি তবে আগের মতই রয়েছে। এই অ্যাপটি ডাউনলোড করার পর নতুন ব্যবহারকারীদের তাদের আধার নম্বর দিতে হবে। এরপর মোবাইল নম্বর যাচাই করতে হবে। পাশাপাশি ফেস অথেন্টিকেশনের মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়া হয়ে গেলে তাদের একটি পিন সেট করে অ্যাপটি ব্যবহার করতে হবে।

এছাড়াও আপডেট করা অ্যাপটিতে, আপনার মোবাইল নম্বর পরিবর্তন করার অপশনটি ‘সার্ভিসেস’ ট্যাবে স্থানান্তরিত করা হয়েছে। এরজন্য ব্যবহারকারীরা তাদের নতুন নম্বর প্রবেশ করিয়ে OTP এবং ফেস অথেন্টিকেশনের মাধ্যমে যাচাই করার পর আপডেটের জন্য একটি অনুরোধ জমা দিতে পারেন। আর এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে প্রায় ১৫ দিন সময় লাগে এবং এর জন্য ৭৫ টাকা খরচ হয়। এবার আপনি সার্ভিসেস ট্যাবে আপনার ঠিকানা আপডেট করতে পারেন। যার জন্য দু’টি উপায় আছে: প্রথমত, বিদ্যুৎ বিল বা অন্যান্য বৈধ নথি ব্যবহার করে, এবং দ্বিতীয়ত, পরিবারের কোনও সদস্যের আধার কার্ড ব্যবহার করে। দুটি ক্ষেত্রেই, ফেস অথেন্টিকেশন এবং পেমেন্টের পর অনুরোধটি UIDAI-এর কাছে পাঠানো হয়।

এছাড়া আপনি যদি পরিবারের কোনও সদস্যের আধার কার্ড ব্যবহার করে আপনার ঠিকানা আপডেট করতে চান, তবে আপনাকে সেই ব্যক্তির আধার নম্বর প্রদান করতে হবে। পাশাপাশি একইভাবে ঠিকানা আপডেট প্রক্রিয়া সম্পন্ন করে ফেস অথেন্টিকেশন ও পেমেন্ট করতে হবে আপনাকে। এছাড়াও এই নতুন অ্যাপে একটি হোমপেজ থাকবে। যেখানে কিউআর কোড এর মাধ্যমে বায়োমেট্রিক আনলক লেভেল যুক্ত দেখতে পারবেন। শুধু সেটাতে ক্লিক করে আপনি আইরিসের ডেটা লক করতে পারবেন (Aadhaar Card)।