বাংলা হান্ট ডেস্ক: বিরিয়ানি খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কম আছে। তবে তবে বিরিয়ানি করতে গেলে অনেক সময় দেখা যায় বিরিয়ানির আলুর মধ্যে ঠিকঠাক ভাবে মশলা ঢোকে না। তবে আজকে প্রতিবেদনে রইল কিভাবে আপনি রান্না করলে বিরিয়ানির আলুতে মশলা ঢুকবে সহজেই (Cooking Tips)।
বিরিয়ানির আলু আরও সুস্বাদু করতে এই কৌশল কাজে দেবে (Cooking Tips)
১) ফুটো করে নেওয়া: আলু সেদ্ধ করার আগে বা পরে কাঁটাচামচ দিয়ে পুরো আলুতে অনেকগুলো ফুটো করে নিন, এতে মশলা ভেতরে পৌঁছাবে।

আরও পড়ুন: Jio-র এক প্ল্যানে পুরো পরিবার! ৫০০ টাকারও কমে ৪টি সিমে আনলিমিটেড কলিং-ডেটা
২) দমে রান্না: ভাজা আলু সরাসরি বিরিয়ানির হাড়িতে মাংসের মশলার সাথে মিশিয়ে দমে রান্না করলে আলু গ্রেভি ও চর্বি শুষে নেয়।
৩) আগে থেকে তৈরি: আলুগুলো মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর রান্না করলে স্বাদ বাড়ে।
৪) ছোট কামড়: খাওয়ার সময় আলু ছোট ছোট টুকরো করে বা কামড়ে খেলে প্রতিবার মশলার স্বাদ পাওয়া যায় (Cooking Tips)।
















