ডিজিটাল পরিষেবায় বড় সুবিধা, নতুন অ্যাপের মাধ্যমে সহজে ও দ্রুত আপডেট করুন আধার কার্ড

Published on:

Published on:

Aadhaar Card new facility in this app will provide faster service
Follow

বাংলা হান্ট ডেস্ক: প্রতিটি ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ড (Aadhaar Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। এই ডকুমেন্ট যদি কোন কারনে ভুল থাকে তাহলে নানা রকম অসুবিধা সম্মুখীন হতে হয় জনগণকে। কারণ বর্তমান সময়ে আধার কার্ড ছাড়া কোন সরকারি পরিষেবা পাওয়া কষ্টকর সকলের জন্যই। তাই যে কোন কাজের জন্য নিজে পরিচয় পত্র হিসেবে আধার কার্ড ব্যবহার করা হয়। এবার এই আধার মাধ্যমে ডিজিটাল পরিচয় যাচাই করার জন্য আধার কার্ডে থাকার কিউআর কোড হল আপনার আসল প্রমাণপত্র।

আধার আপডেটে নতুন সুবিধা, এইঅ্যাপেই মিলবে দ্রুত পরিষেবা (Aadhaar Card)

এবার এই আধার কার্ডে (Aadhaar Card) আপনি যদি মোবাইল নম্বর অ্যাড রাখেন তাহলে একমাত্র যেকোনো পরিষেবা আপনি তাড়াতাড়ি পেতে পারেন। কারণ মোবাইল নম্বর যোগ করা থাকলে ওটিপি অথেন্টিকেশন এর মাধ্যমে যে কোন সময় আপনি ডিজিটাল সিগনেচার করতে পারবেন। যার ফলে আপনাকে লাইনে দাঁড়িয়ে কোন কাজ করতে হবে না।

Aadhaar Card new facility in this app will provide faster service

আরও পড়ুন: উচ্চশিক্ষা আধুনিকীকরণের পথে কলকাতা বিশ্ববিদ্যালয়, স্নাতকোত্তরে পৃথক প্রশ্নপত্র ও ভর্তিতে নতুন পদ্ধতি

পাশাপাশি আধারের মাধ্যমে একাধিক সরকারি পোর্টালে লগইন করতে পারবেন। এছাড়া আধার কার্ড যখন চালু হয়, সেই সময় অনেকেরই আধার কার্ডে ফোন নম্বর অ্যাড করা ছিল না। তবে পরবর্তীকালে সেই কার্ডে ফোন নম্বর অ্যাড করতে হয়। কিন্তু এতদিনে এই ফোন নম্বর অ্যাডিশনের ক্ষেত্রে বহু মানুষ সমস্যার সম্মুখীন হয়েছে। যার ফলে আদার সেন্টারে গিয়ে এই ফোন নম্বর যোগ করতে হত। যার জন্য দিতে হতো লম্বা লাইন।

কিন্তু এবার সেই সমস্যা মিটিয়ে ফেলেছে দেশের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি। জানা যায় আপনি UIDAI নতুন একটি মোবাইল অ্যাপ নিয়ে এসেছে। যার নাম হল ‘AADHAAR’। এই অ্যাপ ডাউনলোড করে নিতে হবে সবার আগে আপনাকে। এরপর আধার নম্বর দিলেই আপনাকে একটি অপশন দেবে কিভাবে আপনি লগইন করতে চান। তারপর লগইন করার সময় আপনাকে অপশন দেওয়া হবে আপনি সেটি মোবাইল নম্বরের মাধ্যমে নাকি নিজের ফেস আইডি ব্যবহার করে লগইন করবেন। যেহেতু আপনার আঁধারে মোবাইল নম্বর দেওয়া নেই সেই ক্ষেত্রে আপনাকে ফেস আইডি ব্যবহার করে লগইন করতে হবে। এরপর হোম পেজে সার্ভিসেস ট্যাবে গিয়ে আপনাকে মোবাইল নম্বর আপডেট করতে হবে। এরপর ৭৫ টাকা চার্জ দিতে আপনি সেখানে নিজের ফোন নম্বর বদল করে নিতে পারবেন খুব সহজেই।

তারপর ৩০ দিনের মধ্যে আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক হয়ে যাবে। আর আপডেটের পর আপনার নতুন ফোন নম্বরে একটি মেসেজ যাবে। এরপর আপনি আপনার আধার কার্ডের ওটিপি অথেন্টিকেশনের মাধ্যমে প্রয়োজনীয় সব কাজ করতে পারবেন সহজে (Aadhaar Card)।