বাংলা হান্ট ডেস্ক: এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষায় আসতে চলেছে এক অভিনব পরিবর্তন। জানা যায় কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ যে সকল কলেজের স্নাতকোত্তর পড়ানো হয় এবার সেই সকল কলেজের শিক্ষকেরাই প্রশ্নপত্র তৈরি করবেন। পাশাপাশি ভর্তির প্রক্রিয়া পরিচালনা করবেন ওই কলেজগুলি। সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রশ্নপত্র ও ভর্তিতে রদবদলের পরিকল্পনা (Calcutta University)
সূত্রের খবর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) অধীনে প্রায় ২৫ টি কলেজে বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর পড়ানো হয়। এতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পিজি বোর্ড অফ স্টাডিজ এর তরফে স্নাতকোত্তর পরীক্ষার দায়িত্ব নেওয়া হতো। পাশাপাশি তাদের ওপর প্রশ্নপত্র তৈরি করারও দায়িত্ব ছিল। তবে সেই প্রশ্নপত্রের ক্ষেত্রে পড়ুয়াদের অসুবিধা হতো বলে বারবার অভিযোগ জানিয়েছেন বিভিন্ন কলেজ। কারণ, এই বোর্ড অফ স্টাডিজ এর অধিকাংশ সদস্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। যার কারণবশত, বিশ্ববিদ্যালয়ে যেভাবে পড়ানো হতো তার ওপর ভিত্তি করেই প্রশ্নপত্র তৈরি হতো। এর ফলে কলেজের পড়ুয়ারা পরীক্ষার সময় সমস্যার সম্মুখীন হতেন।

আরও পড়ুন: আর লম্বালাইনে দাঁড়ানো নয়! WhatsApp-এ কল বা মেসেজেই LPG বুকিং, নম্বর জানুন এখনই
এই বিষয়ে লেডিস বেব্রোর্ন কলেজের অধ্যক্ষ শিউলি সরকার জানান, নতুন এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই আবেদন করা হয়েছিল। এই আবেদন কার্যকর হওয়ায় পড়ুয়াদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ জানান, এবার থেকে ওই বোর্ড অফ স্টার্টিজ এ কলেজের প্রতিনিধিরা থাকবেন এবং কলেজের জন্যই আলাদা প্রশ্নপত্র তারাই তৈরি করবেন।
সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বা কলেজের পাঠ্যক্রম অভিন্ন থাকলেও প্রশ্নপত্র হবে আলাদা। শুধুমাত্র তাই নয় পরীক্ষার নাওয়া বা খাতা দেখার বিষয়টিও থাকবে পুরোপুরি তাদের ওপরে। এমনটাই জানিয়েছেন উপাচার্য। তিনি আরও জানান ২০২৬ ও ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম কার্যকর হবে। এর ফলে পড়ুয়াদের সুবিধা হবে বলে তিনি মনে করছেন।
পাশাপাশি এই নিয়মের ফলে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক, এতদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজগুলিতে কেন্দ্রীয়ভাবে ভর্তি হতে নানা রকম সমস্যার সম্মুখীন এ পড়তে হতো পড়ুয়াদের। তবে এবার পছন্দের কলেজ বেছে নিয়ে সরাসরি সেই কলেজেই ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। তাছাড়া ভর্তি কলেজ এর মাধ্যমে হলেও রেজিস্ট্রেশন করবে বিশ্ববিদ্যালয়। এর ফলে বিশ্ববিদ্যালয়ের বাড়তি চাপ একদিকে যেমন কমে গেল। অপরদিকে বিকেন্দ্রীকরণের ফলে পড়ুয়ারা উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে (Calcutta University)।












