বাংলা হান্ট ডেস্ক: রান্নার গ্যাস ফুরিয়ে গেলে বর্তমানে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই বুকিং করার পদ্ধতি। কারণ গ্যাস বুক (Lpg Gas Cylinder) করার জন্য এবার নতুন নিয়ম চালু করেছে কেন্দ্র সরকার। নতুন নিয়ম অনুযায়ী একটি সিলিন্ডার বুকিং এর ২৫ দিনের আগে নতুন করে বুকিং করা যাচ্ছে না কোন গ্যাস। পাশাপাশি এই গ্যাস বুকিং করতে গেলে দাঁড়াতে হচ্ছে অনেক সময় লম্বা লাইনে। কিন্তু এবার সেই সব দিনের অবসান ঘটতে চলেছে। কারণ এবার থেকে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সহজে গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন।
কয়েক মিনিটেই গ্যাস বুকিং, WhatsApp-এই করুন LPG বুকিং (Lpg Gas Cylinder)
কল, এসএমএস, হোয়াটসঅ্যাপ এবং মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি সহজেই এলপিজি গ্যাস সিলিন্ডার (Lpg Gas Cylinder) সহজেই বুক করতে পারবেন। এর জন্য আপনার যদি এলপিজি গ্যাসের কানেকশন থাকে তাহলে রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে, ৮৮৮৮৮ ২৩৪৫৬ এই আইভিআরএস নম্বরে ফোন করে সিলিন্ডার বুক করতে পারেন। এছাড়াও ৯৪৯৩৬ ০২২২২ নম্বরে একটি মিসড কল দিয়েও বুকিং করতে পারবেন গ্যাস।

আরও পড়ুন: নিত্যযাত্রীদের মাথায় হাত! আদ্রা ডিভিশনে এক সপ্তাহ বাতিল একাধিক ট্রেন, দেখে নিন তালিকা
তাছাড়া,ভারত গ্যাসের গ্রাহকরা ৭৭১৫০ ১২৩৪৫ বা ৭৭১৮০ ১২৩৪৫ নম্বরে ফোন করে এলপিজি রিফিল বুক করতে পারেন। পাশাপাশি ইন্ডেন গ্যাস ব্যবহারকারীরা ৭৭১৮৯৫৫৫৫৫ নম্বরে ফোন করে বা এসএমএস পাঠিয়ে সিলিন্ডার বুক করতে পারেন।
জেনে নিন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও এলপিজি বুক করার নিয়ম:
এখন আপনি সহজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সহজেই গ্যাস সিলিন্ডার বুক করা যাবে। এর জন্য নিজের ফোনে গ্যাস কোম্পানির নম্বরটি সেভ করে রাখতে হবে।
কোম্পানিগুলোর বুকিংয়ের নম্বর নীচে দেওয়া হল
ইন্ডেন গ্যাস হোয়াটসঅ্যাপ: ৭৫৮৮৮ ৮৮৮২৪
এইচপি গ্যাস হোয়াটসঅ্যাপ: ৯২২২২ ০১১২২
ভারত গ্যাস হোয়াটসঅ্যাপ: ১৮০০ ২২ ৪৩৪৪
উপরোক্ত নাম্বারগুলিতে আপনাকে হোয়াটসঅ্যাপ করে “Hi বা REFILL” লিখে মেসেজ পাঠাতে হবে। তারপর তার স্ক্রিনে দেওয়া ধাপ গুলি পর পর বেছে নিতে হবে। এরপরই আপনার সিলিন্ডার বুক হয়ে যাবে।
পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমেও আপনি সহজেই গ্যাস বুকিং করতে পারবেন। বলে রাখা প্রয়োজন তিনটি গ্যাস কোম্পানিরই নিজস্ব মোবাইল অ্যাপ রয়েছে। যার মধ্যে হল- ইন্ডেন: ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ, ভারত গ্যাস: হ্যালো বিপিসিএল অ্যাপ, HP Gas: এইচপি গ্য়াস অ্যাপ (Lpg Gas Cylinder)।












