বাংলা হান্ট ডেস্ক: আদ্রা ডিভিশনের যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। দক্ষিণ পূর্ব রেল ডিভিশনে আগামী ১ সপ্তাহ ধরে ইন্টারলোকিং কাজের জন্য আরও একবার রেল পরিষেবার পড়তে চলেছে ব্যাপক প্রভাব (Indian Railways)। এই কাজের ফলে বাতিল হচ্ছে একাধিক ট্রেন। ট্রেন বাতিল থাকার পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ আংশিক ভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। এই রক্ষণাবেক্ষণ কাজের জন্য যাত্রীদের অসুবিধা সম্মুখীন হতে হবে বলেও মনে করা হচ্ছে। দেখে নিন কোন ট্রেনগুলি যাত্রাপথ বাতিল ও আংশিক ভাবে সংক্ষিপ্ত করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য।
বাতিল আদ্রা ডিভিশনের একাধিক ট্রেন, অসুবিধার সম্মুখীন যাত্রীরা (Indian Railways)
সূত্রের খবর , ১৬ মার্চ থেকে আগামী ২২ মার্চ পর্যন্ত আদ্রা ডিভিশনের বিভিন্ন রুটে রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত কাজের জন্য রোলিং ব্লক নেওয়া হয়েছে। এরফলে ট্রেন চলাচলে একাধিক পরিবর্তন আনা হয়েছে। এই বিষয়ে আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য প্রযুক্তিগত কাজের জন্য ৩ টি ট্রেন সম্পূর্ণভাবে বাতিল এবং কিছু ট্রেন আংশিকভাবে সংক্ষিপ্তকরণ করা হয়েছে (Indian Railways)।

আরও পড়ুন: যাত্রীদের জন্য সুখবর! খড়্গপুরের পর এবার সাঁতরাগাছি থেকে নতুন ট্রেন চালুর ঘোষণা
জানা যায় আগামী ১৭, ২০ ও ২২ মার্চ বাতিল থাকবে ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার। আগামী ১৭, ১৯, ২০, ২২ মার্চ বাতিল থাকবে ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার। আগামী ১৭, ২০ ও ২২ মার্চ বাতিল থাকবে ৬৮০৭৯/৬৮০৮০ ভজুডিহি-চন্দ্রপুরা-ভজুডিহি মেমু প্যাসেঞ্জার।যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে টাটানগর–আসানসোল–বারাভূম মেমু প্যাসেঞ্জারের। ১৬ মার্চ আদ্রায় আংশিকভাবে সমাপ্ত/সূচিত হবে।
এমনকি এই সময়ে আদ্রা–আসানসোল–আদ্রা অংশে ট্রেন পরিষেবা বাতিল থাকবে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বর্ধমান–হাটিয়া–বর্ধমান মেমু প্যাসেঞ্জারের। পাশাপাশি আগামী ১৭ মার্চ গোমো রেল স্টেশনে আংশিকভাবে সমাপ্ত/সূচিত হবে।
এই রোলিং ব্লকের সময়ে গোমো–হাটিয়া–গোমো অংশে ট্রেন পরিষেবা বাতিল থাকবে।পথ পরিবর্তন থাকবে টাটানগর–হাটিয়া এক্সপ্রেস আগামী ১৮ মার্চ চাণ্ডিল–পুরুলিয়া–কোটশিলা–মুরি রুটের পরিবর্তে চাণ্ডিল–গুন্ডা বিহার–মুরি রুটে চলবে।
তবে বোকারো–আসানসোল মেমু প্যাসেঞ্জার ১৬ মার্চ ও আগামী ১৮, ১৯, ২০ মার্চ ও বোকারো থেকে ১ ঘণ্টা বিলম্বে প্রস্থান করবে।রেলের এই সিদ্ধান্তে দৈনন্দিন যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়ছেন। প্রসঙ্গত হাজার হাজার যাত্রী আদ্রা ডিভিশনের রেলপথে যাতায়াত করেন। তবে এই কাজের জন্য এই সাপ্তাহিক পরিবর্তন বড়সড় সমস্যা তৈরি করতে চলেছে (Indian Railways)।












