যাত্রীদের জন্য সুখবর! খড়্গপুরের পর এবার সাঁতরাগাছি থেকে নতুন ট্রেন চালুর ঘোষণা

Published on:

Published on:

Indian Railways 8 local trains will stop at Gholbagda Halt
Follow

বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের কথা মাথায় রেখে চলতি বছরে একাধিক ট্রেন পরিষেবা উন্নত করার জন্য নানান রকম ঘোষণা করে চলেছেন রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব। এবার জানা গেল নতুন এক জোড়ার ট্রেন চলাচল শুরু করবে সাঁতরাগাছি থেকে। জানাযায় যাত্রীদের অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে এই নতুন ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)।

খড়্গপুরের পর এবার সাঁতরাগাছি থেকে নতুন ট্রেন পরিষেবা (Indian Railways)

জানা যায়, ০৬০৮১ তিরুবনন্তপুরম উত্তর – সাঁতরাগাছি এক্সপ্রেস স্পেশাল ট্রেনটি ১৩ মার্চ ২০২৬ শুক্রবার ও ২০ মার্চ ২০২৬ শুক্রবার দুপুর ২:১৫ মিনিটে তিরুবনন্তপুরম উত্তর স্টেশন ছেড়ে রওনা দেবে সাঁতরাগাছির উদ্দেশে। পরের দিন রাত্রি ১০:৫৫ মিনিটে এই ট্রেন পৌঁছবে দুভাদা (Indian Railways)।

Indian Railways after Kharagpur now a new train service from Santragachi

আরও পড়ুন: বিকেলের পরেই আকাশে মেঘের ঘনঘটা! প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা , জানুন আগামীকালের আবহাওয়া

এরপর তৃতীয়দিন এই ট্রেন দুপুর ২:১৫ মিনিট পৌঁছে যাবে সাঁতরাগাছি।পাশাপাশি এই ট্রেনই ফেরার সময় ০৬০৮২ সাঁতরাগাছি – তিরুবনন্তপুরম উত্তর এক্সপ্রেস হয়ে ফিরবে। সাঁতরাগাছি থেকে এই ট্রেন ছাড়বে ১৬ মার্চ ২০২৬, শুক্রবার ও ২৩ মার্চ ২০২৬, শুক্রবার। অপরদিকে দুপুর ২:২০ মিনিট নগদ সাঁতরাগাছি থেকে ছাড়বে এই ট্রেন। পরের দিন ভোরে এই ট্রেন পৌঁছে যাবে দুভাদা। তৃতীয়দিন সকল ৯:৫৫ মিনিটে এই ট্রেন তিরুবনন্তপুরম উত্তর স্টেশনে পৌঁছে যাবে।

একই ভাবে ০৬৫৭১ যশবন্তপুর – কাটিহার স্পেশাল যশবন্তপুর থেকে ছাড়বে মার্চ মাসের ১০, ১৭, ২৪ ও ৩১ তারিখ মঙ্গলবার। বৃহস্পতিবার এই ট্রেন কাটিহার পৌঁছে যাবে। ফেরার পথে ট্রেন নম্বর ০৬৫৭২ কাটিহার – যশবন্তপুর স্পেশাল কাটিহার থেকে ছাড়বে। মার্চ মাসের ১৩, ২০ ও ২৭ মার্চ এবং ৩ এপ্রিল শুক্রবার ভোর ৫:১৫ মিনিটে কাটিহার ছাড়বে। রবিবার ভোর ৪:০০ সময় পৌঁছে যাবে যশবন্তপুরে।

এছাড়াও কিছুদিন আগে দক্ষিণ-পূর্ব রেলে সাঁতরাগাছি থেকে খড়গপুর পর্যন্ত চতুর্থ লাইন তৈরি করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব। এবার সেই লাইন তৈরীর অনুমোদন দিয়ে দিয়েছে কেবিনেট। তবে এবার দক্ষিণ-পূর্ব রেলের সাতরাগাছি থেকে খড়্গপুর লাইনের মধ্যে এই যোগাযোগ ব্যবস্থা হওয়ার ফলে যাত্রীদের যাতায়াত সুবিধাজনক হল বলে মনে করা হচ্ছে (Indian Railways)।