বিকেলের পরেই আকাশে মেঘের ঘনঘটা! প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা , জানুন আগামীকালের আবহাওয়া

Published on:

Published on:

South Bengal Weather chance of storms and rain across Kolkata and districts
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীত প্রায় শেষ, এখন বসন্তকাল। কিন্তু আবহাওয়ার বর্তমান অবস্থা খানিকটা বর্ষাকালের মতন। তার উপর গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। তেমনি সোমবার  কেমন থাকবে আবহাওয়া তা নিয়ে যথারীতি চিন্তায় রয়েছে বঙ্গবাসী। হাওয়া অফিসে পূর্বাভাস অনুযায়ী, সোমবারও রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বেশ কিছু জায়গায় কালবৈশাখীর মতন পরিস্থিতি হবে বলে আগাম সর্তকতা দিয়েছে হাওয়া অফিস। এমনকি শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। তবে এই বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করবে বুধ ও বৃহস্পতিবার থেকে। শুক্রবার থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলে, পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতরের।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

রবিবারের পরও সোমবারও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি দুপুরের পর থেকেই চলবে ঝড়-বৃষ্টির স্পেল। এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলির মতো জেলাগুলিতে।

South Bengal Weather clouds in the sky after noon there is a risk of heavy rain and storms

আরও পড়ুন: ভুল বশত তরকারিতে চিনি বেশি পড়েছে? স্বাদ ঠিক করতে আজই ট্রাই করুন এই ৫টি ঘরোয়া টোটকা

এছাড়াও বৃষ্টিপাতের পাশাপাশি ৭০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বিভিন্ন জায়গায় ।হাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের এই চার জেলায় দুর্যোগের পূর্বাভাস ছাড়াও সোমবার ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা জেলাতেও।

এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবেবুধবার এবং বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমলেও শুক্রবার থেকে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। এই ঝড় বৃষ্টির ফলে রাজ্যের বাকি সব জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। তবে এই বৃষ্টিপাত হলে পরেও আবহাওয়ার এর মধ্যে খুব একটা তারতম্য ঘটবে না বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি আগামী কয়েকটা দিন উত্তরবঙ্গের আবহাওয়া তেমন একটা বিশেষ পরিবর্তন দেখা যাবে না। সোমবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়াও উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এ বৃষ্টি পরিমাণ বেশি হতে পারে। তাছাড়াও উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, মালদা ও দুই দিনাজপুরেও বৃষ্টির পরিমাণ বেশি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে এই পরিস্থিতি বুধবার পর্যন্ত থাকবে।