ভুল বশত তরকারিতে চিনি বেশি পড়েছে? স্বাদ ঠিক করতে আজই ট্রাই করুন এই ৫টি ঘরোয়া টোটকা

Published on:

Published on:

Cooking Tips is there too much sugar in curry fix it with 5 home remedies
Follow

বাংলা হান্ট ডেস্ক: বহু সময় রান্না করতে গেলে হাত ফসকে নুন, চিনি অথবা যে কোন গুঁড়ো মশলা বেশি পড়ে যায়। যার ফলে খাবারের স্বাদ একেবারেই আলাদা হয়ে যায়। অনেক সময় সেই খাবার মুখে তোলা যায় না। কিন্তু আজকের প্রতিবেদনে রইল রান্না করতে গিয়ে যদি বেখেয়ালে হাত ফসকে একটু চিনি বেশি পড়ে যায় তাহলে সেই খাবার ফেলে না দিয়ে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনি চিনির মাত্রাকে আবারও পরিমান মত আনতে পারবেন সেই বিষয়ে ঘরোয়া বেশ কিছু টোটকা (Cooking Tips)

তরকারিতে চিনি বেশি? ঠিক করুন ৫টি ঘরোয়া টোটকায় (Cooking Tips)

১) লঙ্কা: খাবারের মধ্যে যদি চিনির পরিমাণ বেশি হয়ে যায় তাহলে সে চিনির মাত্রা ঠিকঠাক করার জন্য ব্যবহার করতে পারেন লঙ্কার গুঁড়ো অথবা কাঁচা লঙ্কা। তরকারিতে মিষ্টি ভাব ঠিক করার জন্য আপনি এটি ব্যবহার করুন। শুধুমাত্র যে তরকারিতেই ব্যবহার করতে পারবেন তা নয় একইভাবে আপনি ডালেও এই টোটকা ব্যবহার করতে পারেন (Cooking Tips)।

Cooking Tips is there too much sugar in curry fix it with 5 home remedies

আরও পড়ুন: নিত্যযাত্রীদের জন্য সুখবর! দীর্ঘদিনের দাবির পর শেওড়াফুলি–তারকেশ্বর রুটে নতুন ট্রেন, জানুন সময়সূচি

২) লেবুর রস: চিনির মাত্রা বেড়ে গেলে খাবারের মধ্যে মিশিয়ে দিতে পারেন লেবুর রস। এর জন্য এক থেকে দু-চামচ পাতিলেবুর রস আপনি মিশাতে পারেন। এতে আপনার খাবারে চিনির পরিমাণের ব্যালেন্স হয়ে যাবে। পাশাপাশি আপনাকে খাবারটা ফেলেও দিতে হবে না।

৩) দুধ: মালাইকারি জাতীয় খাবারে যদি চিনির পরিমাণ বেশি হয়ে যায় তাহলে তার মধ্যে আপনি দিয়ে দিতে পারেন দুধ। বর ক্ষেত্রে নারকেলের দুধ এই কাজে বেশি ভালো উপকার দেয়। তবে আপনার কাছে যদি নারকেলের দুধ না থাকে তাহলে ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধ।

৪) সবজি ও জল: সবজির তরকারিতে চিনি বেশি হয়ে গেলে তখন এক এক সময় অসুবিধা হয়ে যায়। সেই সময় আপনি ওই তরকারির মধ্যে আলু বা অন্য কোন সবজি কেটে মিশিয়ে দিতে পারেন। অথবা নতুন করে অল্প একটু গরম জল মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলে আপনার খাবারে চিনির পরিমাণ ঠিক হয়ে যাবে।

৫) ভিনিগার: যেকোনো গ্রেভিজাতীয় খাবারে যদি চিনির পরিমাণ বেশি হয়ে যায় তাহলে আপনি দিতে পারেন ভিনিগার। তবে ভিনেগার দেওয়ার সময় পরিমাণ ও পরিমাপ বুঝে দেবেন। এতে আপনার খাবারের চিনির পরিমাণ কিছুটা হলেও কম হয়ে যাবে (Cooking Tips)।