বাংলা হান্ট ডেস্ক: এবার শেওড়াফুলি ও তারকেশ্বর রুটের যাত্রীদের জন্য রয়েছে সুখবর। কারণ যাত্রীদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূর্ণ হতে চলেছে। জানা যায় হাওড়া ও শেওড়াফুলি লাইনে নতুন ইএমই লোকাল ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Indian Railways)। এই ট্রেনটি যাতায়াতের ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে।
নিত্যযাত্রীদের জন্য় স্বস্তি চালু হল শেওড়াফুলি–তারকেশ্বরে নতুন ট্রেন (Indian Railways)
এই নতুন লোকাল ট্রেন পরিষেবাটি ১৬.০৩.২০২৬ সোমবার থেকে চালু হবে এবং প্রতিদিনের ভিত্তিতে শহরতলির যাত্রীদের চাহিদা মেটাবে৷ তারকেশ্বর–শেওড়াফুলি ইএমইউ লোকাল তারকেশ্বর থেকে ১০:০৫ টায় ছাড়বে। ১০:৫৩ মিনিটে মধ্যে শেওড়াফুলি পৌঁছবে (Indian Railways)।

আরও পড়ুন: উইকেন্ডে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? ঘুরে আসুন বেলপাহাড়ির কাছেই পাহাড়ে মোড়া এই অচেনা গ্রামে
অন্যদিকে শেওড়াফুলি-তারকেশ্বর লোকালটি শেওড়াফুলি থেকে ১১:০৪ টায় ছাড়বে এবং ১১:৫০ টায় তারকেশ্বর পৌঁছবে। প্রসঙ্গত এই ট্রেনটি যাত্রী সুবিধার্থে সমস্ত স্টেশনেই দাঁড়াবে। পাশাপাশি এই বিষয়ের রেলের এক আধিকারিক জানান প্রচুর পরিমাণ সংখ্যক মানুষ তারকেশ্বর হাওড়া লোকাল ধরে আসা-যাওয়া করেন। যত দিন যাচ্ছে এই শাখায় লোকাল ট্রেনে যাত্রীদের চাপ বাড়ছে।
সেই চাপ সামাল দিতেই ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে। পাশাপাশি এই বিষয়ে তারকেশ্বরের নাম প্রকাশে অনেক কিছু এক ব্যবসায়ী জানান, তারকেশ্বর থেকে বহু ছোট ব্যবসায়ী শেওড়াফুলি হাটে যান। আবার অনেকে তারকেশ্বর থেকে আলু ও মুড়ির বস্তা কিনে নিয়ে আসেন। এই অতিরিক্ত ট্রেন হওয়ার ফলে যাতায়াত ব্যবস্থা সহজ হল।
এছাড়াও অফিস টাইমের ভিড়ে ব্যবসায়ীরা ঠিকমতো মাল তুলতে পারতেন না এতদিন। কিন্তু এই অতিরিক্ত ট্রেন হাওয়ায় নিত্যযাত্রীদের যাতায়াতের পাশাপাশি ব্যবসায়ীতে যাতায়াত সুবিধাজনক হল বলে মনে করা হচ্ছে (Indian Railways)।












