বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে শীতকাল চলে গিয়েছে। আস্তে সামনে আসন্ন গরমকাল। এই সময় প্রত্যেকটি স্কুল অথবা কলেজে গরমের ছুটি পড়বে (Travel)। সেই সময় মানুষ নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। তবে আপনি যদি ঘুরতে যাওয়ার পরিকল্পনা করার পরও ছুটির ব্যবস্থা না করে থাকতে পারেন, তাহলে মন খারাপ করতে হবে না। কারণ আপনি সপ্তাহ শেষে হাতের দুটো দিন নিয়ে ঘুরে আসতে পারেন এমন একটি গ্রাম থেকে যেখানে গেলে আপনি শহরের কোলাহল ভুলে প্রাকৃতিক পরিবেশ প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। এই জায়গাটি হল বেলপাহাড়ের কাছে। আজকের প্রতিবেদনে রইল এইখানে যাওয়ার সম্পূর্ণ তথ্য।
শহরের কোলাহল থেকে দূরে থাকতে ঘুরে আসুন বেলপাহাড়ির কাছে পাহাড়ে ঘেরা অফবিট গ্রামে (Travel)
পশ্চিম মেদিনীপুরের বিনপুর ২ নম্বর ব্লকের ছোট্ট একটি গ্রাম বালিচুয়া। এই অঞ্চলটিতে ছোট ছোট আপনি টিলা দেখতে পাবেন। পাশাপাশি এখানে গেলে দেখতে পাবেন দু’পাশে চাষের ক্ষেত। এবং মাঝখান দিয়ে চলেছে ঢালাইয়ের সড়ক রাস্তা। আর যেই দিকেই তাকাবেন সেই দিকেই চোখের পড়বে নানান ধরনের গাছ (Travel)।

আরও পড়ুন: বাড়িতে রুই মাছ আছে? লঙ্কাপোড়া দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি, প্রণালী দেখে নিন
তাছাড়া এখানে আসলে পরে আপনি গ্রামের প্রাকৃতিক পরিবেশ মন ভরে উপভোগ করতে পারবেন। পাশাপাশি বালি চুয়া থেকে কিছুটা পথ হাঁটলেই আপনি পৌঁছে যাবেন চিটিপাহাড়ের নিচে। যেখানে আপনি বালিচুয়ার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। অপরদিকে বালি চুয়া গ্রামের পর জঙ্গলের পথ পেরিয়ে পৌঁছিয়ে যাবেন চিটি পাহাড়ের নিচে।
এছাড়া এইখানে আপনি অনায়াসে দুদিন ঘুরতে পারেন। পাশাপাশি ঘুরে দেখতে পারেন ঢাঙিকুসুম জলপ্রপাত, গাড়রাসিনী পাহাড়, ঘাঘরা জলপ্রপাত, তারাফেনি জলাধার ইত্যাদি জায়গা অনায়াসে ঘুরে নিতে পারবেন। এ ছাড়া হাতে সময় থাকলে ঘুরে নিতে পারেন চাতন পাহাড়, খেঁদারানি জলাধার, তালবেড়িয়া, ড্যাম, সুতানের জঙ্গল ইত্যাদি।
কীভাবে যাবেন ও কোথায় থাকবেন?
হাওড়া থেকে ঝাড়গ্রাম গামী ট্রেনে করে পৌঁছিয়ে যান ঝাড়গ্রাম। এরপর সেখান থেকে গাড়ি রিজার্ভ করে পৌঁছিয়ে যেতে পারেন বালিচুয়া। এখানে থাকার জন্য আপনি বেশ কিছু হোমস্টে পাবেন। পাশাপাশি পাবেন কিছু রিসর্ট (Travel)।












