বাংলা হান্ট ডেস্ক: কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। মাছ হলে বাঙালির নতুন করে আর কিছু লাগে না। তবে বাড়িতে যদি হয় রুই মাছ থাকে, তাহলে একঘেয়ে ঝোল রান্না না করে বানিয়ে ফেলতে পারেন লঙ্কা পোড়া দিয়ে এই সুস্বাদু রেসিপিটি। যা বানাতে খুব সামান্য কিছু উপকরণ লাগবে। দেখে নিন এর প্রণালী (Recipe)।
অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু লঙ্কা পোড়া রুই মাছ (Recipe)
বাড়িতে যদি হঠাৎ করে অতিথিদের আগমন হয়, তাহলে তাদেরকে কী রান্না করে খাওয়াবে তা নিয়ে চিন্তার শেষ থাকে না। তবে চিন্তা না করে স্বাদ বদল করতে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু এই লঙ্কা পোড়া রুইমাছ। যা বানাতে সামান্য কিছু উপকরণ লাগবে। দেখে নিন প্রণালী (Recipe)।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্য যুদ্ধের আবহে বড় ধাক্কা পড়ুয়াদের! সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত
উপকরণ:
চার পিস রুই মাছ
৩-৪টি শুকনো লঙ্কা
১টি গোটা পেঁয়াজবাটা
এক চামচ আদাবাটা
১ চামচ গোটাজিরে
১টি গোটা টম্যাটো টুকরো করে কাটা
আধ চামচ হলুদগুঁড়ো
আধ চামচ হলুদগুঁড়ো
সর্ষের তেল
নুন স্বাদমতো
প্রণালী: প্রথযে মাছের টুকরোগুলি নুন-হলুদ মাখিয়ে রাখুন। এরপর শুকনো কড়ায় শুকনো লঙ্কাগুলি ভাল করে নাড়াচাড়া করে নিন। পোড়া গন্ধ বার হলে সেগুলি তুলে নিয়ে ঠান্ডা হতে দিন। এবার অল্প জল দিয়ে লঙ্কাগুলি বেটে রাখুন। তারপর আদা, পেঁয়াজ, গোটা জিরে অল্প জল দিয়ে বেটে নিন। এবার মাছ গুলো ভেজে নিন। তারপর ওই তেলেই পোড়া লঙ্কার বাটা দিন। এরপর তাতে আদা-পেঁয়াজ-জিরে বাটা দিয়ে সামান্য নুন ও হলুদ দিয়ে কষান। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে তাতে মাছভাজাগুলি দিয়ে অল্প জল দিন। তারপর পরিমান মতো জল বুঝে দিতে হবে। ঝোল শুকিয়ে এলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। এরপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।












