বিয়ের পর আধার কার্ডে নাম পরিবর্তন, কীভাবে করবেন? জানুন

Published on:

Published on:

Aadhaar Card you will add a new name to the database
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতের সব নাগরিকদের জন্য আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি (Aadhaar Card)। ব্যাঙ্কিং থেকে শুরু করে যেকোনো ধরনের সরকারি যোজনা সুবিধা পাওয়ার জন্য আপনার আধার কার্ড থাকা একান্তই জরুরী। পাশাপাশি আধার কার্ডের নাম ভুল থাকলে বা বিয়ের পর পদবী বদল করতে খেলে সেক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয় অনেকের। কিন্তু বর্তমানে ইউআইডিএআই আধারের নাম আপডেট করার প্রক্রিয়া নিয়ে নতুন নিয়ম জারি করেছে। আজকের প্রতিবেদনা রইল সেই বিষয় বিস্তারিত তথ্য (Aadhaar Card)।

আধারে নতুন নাম যোগ করবেন? জানুন নিয়ম (Aadhaar Card)

এর জন্য আপনাকে আর আধার কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। অনলাইনের মাধ্যমে সহজে করতে পারবেন। এরজন্য আপনাকেই ইউআইডিএআই এর অনলাইন পোর্টালে বর্তমানে অ্যাড্রেস আপডেট এর মতন কিছু পরিষেবা পাওয়া যায়। অন্যদিকে নামের মতন ডেমোগ্রাফিক ডিটেলস আপডেট করতে হলে কেন্দ্রে গিয়ে আবেদন করা যেতে পারে (Aadhaar Card)।

Aadhaar Card you will add a new name to the database

আরও পড়ুন: কামাখ্যায় রেলের পরিকাঠামো উন্নয়ন, পুণ্যার্থীদের ভিড় সামলাতে একাধিক সিদ্ধান্ত

পাশাপাশি আধার কেন্দ্রে গিয়ে আধার এনরোলমেন্ট বা আপডেট ফর্ম পূরণ করতে পারেন। তারপর সেখানে গিয়ে আপনার নতুন নাম লিখতে হবে। প্রয়োজনীয় নথি যাচাইয়ের পর আপডেটের অনুরোধ নথিভুক্ত করতে হবে। এরপর আপনাকে আপডেট রিকোয়েস্ট নাম্বার সহ একটি রসিদ দেওয়া হবে।

এছাড়াও বিয়ের পরে অনেকেই নিজের নামের সঙ্গে স্বামী বা পরিবারের পদবি যোগ করেন। নতুন SOP-তে এই ধরনের নাম পরিবর্তনের ক্ষেত্রেও প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে।

একইভাবে, বিবাহবিচ্ছেদের পরে নাম পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট নথির ভিত্তিতে আপডেটের প্রক্রিয়া অনুসরণ করা যেতে পারে। অর্থাৎ বিয়ে বা বিবাহবিচ্ছেদের মতো জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের কারণে নাম পরিবর্তনের পরিস্থিতিকেও UIDAI-এর নতুন প্রক্রিয়ায় আলাদা করে উল্লেখ করা হয়েছে (Aadhaar Card)।