Durga Puja 2026 Live Updates

বিশ্বকাপ জিততে হলে এই দুই তারকাকে সুযোগ দিন! গম্ভীরকে পরামর্শ প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) রবিবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) ওডিআই সিরিজ খেলতে নামছে। সেই সিরিজে বেশ কিছু তারকা ক্রিকেটার মাঠে নামতে পারবেন না। কারণ এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে ভারতের টি-টোয়েন্টি দল রয়েছে জাপানের মাটিতে। তাদের পরিবর্তে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কাছে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও রুতুরাজ গায়কোয়াডকে (Ruturaj Gaikwad) সুযোগ দেওয়ার দাবি তুললেন আকাশ চোপড়া।

সকলেই জানেন যে এইমুহূর্তে যশস্বী বা রুতুরাজ সরাসরি ভারতীয় ওডিআই দলে সুযোগ পান না। মূলত ব্যাক আপ হিসেবেই তারা ভারতীয় স্কোয়াডে সুযোগ পান। কিন্তু বিশ্বকাপের আগে তাদেরকে প্ৰস্তুত রাখাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্যই ভারতীয় টিম ম্যানেজমেন্টকে উদ্দেশ্য করে এই দুই প্রতিভাবান তারকার জন্য বার্তা দিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ।

আকাশ বলেছেন, “বিশ্বকাপের জন্য রিজার্ভ খেলোয়াড় হিসেবে কাকে নেওয়া যেতে পারে, সে বিষয়েও ভাবতে হবে। তাই যশস্বী জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াড়ের মধ্যে একজনকে বেছে নেওয়ার বিষয়টি বিবেচনায় থাকবে। এরা দুজনেই বর্তমান দলের অংশ এবং যখনই খেলার সুযোগ পেয়েছেন, প্রচুর রান করেছেন। তাই আমার মনে হচ্ছে, এই দুজনের মধ্যে একজনের জন্য সুযোগ তৈরি হতে পারে।”

আরও পড়ুন: কঠিন কাজটা সহজভাবে করছে! BCCI-এর সামনে শুভমান গিলকে কি নিয়ে সার্টিফিকেট দিলেন গম্ভীর?

এই মুহূর্তে শ্রেয়স আইয়ারের মতো তারকা এশিয়ান গেমসের লড়াইয়ে ব্যস্ত। তাই ভারতীয় ওডিআই দলের চার নম্বর ব্যাটিং পজিশনে তৈরি হয়েছে শুন্যতা। তার জায়গায় সম্ভবত রুতুরাজ গায়কোয়াডকেই সুযোগ দেবে টিম ম্যানেজমেন্ট। অতীতেও ভারতীয় দলের জার্সি গায়ে এই পজিশনে ব্যাটিং করে তিনি শতরান হাঁকিয়েছেন।

আরও পড়ুন: শীর্ষস্থানে নিজের অবস্থান মজবুত করতে মরিয়া শুভমান! সেরা ১০-এ ঢুকতে চান রোহিত, কোহলিও

তবে যশস্বী জয়সওয়ালকে হয়তো আরও অপেক্ষা করতে হবে। ভারতের ব্যাটিং কোচ কোটাক জয়সওয়ালের জানিয়েছেন নিয়মিত ওপেনারদের কেউ চোট বা অন্য কোনো কারণে ছিটকে না পড়লে তিনি একাদশে জায়গা পাবেন। অথবা হয়তো তাঁদের কাউকে বিশ্রাম দেওয়া হলে তবেই তিনি সুযোগ পেতে পারেন। কোটাক বলেছেন, “আমার মনে হয় দলে জায়গা পাওয়ার জন্য প্রচুর প্রতিযোগিতা রয়েছে এবং অনেক খেলোয়াড়ই ভালো পারফর্ম করছেন। নির্দিষ্ট করে জয়সওয়ালের কথা যদি বলি। আমরা সবাই জানি যে তিনি অন্যতম সেরা একজন ব্যাটার এবং যখনই সুযোগ পান, তখনই ভালো খেলেন। তাই তিনি দলেরই একজন অংশ।”