বাংলা হান্ট ডেস্কঃ সংসদে বাদল অধিবেশন শেষ হলেও ২০ জন এনসিপিআই সাংসদের ভাগ্য নির্ধারণ হয়নি। আগেই জানা গিয়েছিল, এই নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হতে পারে কালীঘাট তৃণমূল। এবার সেই পদক্ষেপই নিলেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার শীর্ষ আদালতে মামলা করেছেন তিনি।
সায়নী-কাকলিদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক | (Supreme Court)
জানা গিয়েছে, সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার সহ তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে কেন দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা হবে না? তাঁদের সাংসদ পদ কেন খারিজ নয়? এই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছেন অভিষেক।
আরও পড়ুনঃ চালু হচ্ছে অন্নপূর্ণা যোজনার অভিযোগ পোর্টাল! টাকা না পাওয়া আবেদনকারীদের জন্য বড় আপডেট
এই মামলায় লোকসভার স্পিকার ওম বিড়লা, সেক্রেটারি জেনারেল ও ২০ জন বিদ্রোহী সাংসদকে পক্ষ হিসেবে যুক্ত করা হয়েছে। গত সপ্তাহে এই নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। গতকাল মামলা দায়ের করা হয়। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে বলে শীর্ষ আদালত সূত্রে খবর।
এদিকে ২০ জন বিক্ষুব্ধ সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে আগেই লোকসভার স্পিকারের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। গত জুন মাসে ২০ জন সাংসদকে নিয়ে ২০টি আলাদা চিঠিও দেওয়া হয়। এরপর ফের জুলাই মাসে স্পিকারের সঙ্গে দেখা করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।

অভিযোগ, এরপরেও এনসিপিআই সাংসদদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টে এনডিএর বৈঠক থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক, সবকিছুতে তাঁরা ডাক পাচ্ছেন। এই আবহে কড়া পদক্ষেপ নিল কালীঘাট তৃণমূল।
গত সপ্তাহেই সূত্র মারফত জানা গিয়েছিল, ৭ থেকে ১০ দিনের মধ্যে ২০ জন বিক্ষুব্ধ সাংসদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারে কালীঘাট তৃণমূল শিবির। এবার সেই খবর সত্যি করে মামলা করলেন অভিষেক।













